ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘মেসির অপরাধ লাল কার্ড পাওয়ার মতো কি না, সেটা জানি না’

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:৩৮:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ১৮ বার পঠিত হয়েছে

বাংলাদেশ সময় গতকাল ভোরে মেজর লিগ সকালে মুখোমুখি হয়েছে কলম্বাস ক্রু ও ইন্টার মায়ামি। প্রথমার্ধের যোগ করা সময়ে দ্রুত থ্রো-ইন নেওয়ার চেষ্টা করছিলেন মেসি। এ সময় তাপিয়া বাধা দিয়ে বলটি আটকে দেন। এতে ক্ষুব্ধ হয়ে মেসি বলটি তাপিয়ার মুখে ছুড়ে মারেন। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন চিলির এই ফুটবলার। এক হাত দিয়ে মুখ ঢেকে রাখেন তিনি। ম্যাচ শেষে তাপিয়া জানিয়েছেন, যা হওয়ার তা ম্যাচেই হয়ে গেছে।

ঘটনা সামাল দিতে রেফারি মেসি, তাপিয়াকে হলুদ কার্ড দেখালেও সেটা মানতে পারেননি কলম্বাস ক্রুর কোচ লরা কোর্তোয়া। এমএলএস কর্তৃপক্ষ এটা কি পুনর্বিবেচনা করে দেখবে—এমন প্রশ্নের জবাব দিতে গিয়ে কোর্তোয়ার কণ্ঠে ঝরেছে ক্ষোভ। কলম্বাস কোচ বলেন, ‘সবাই জানেন যে এটা শুধু হলুদ কার্ড দেখানোর মতো ঘটনা ছিল না।’

নু স্টেডিয়ামে গতকাল মেসির জন্য অম্লমধুর এক দিনই বলা চলে। মেজর লিগ সকারে (এমএলএস) টানা দুই মৌসুম সর্বোচ্চ গোলদাতা হয়ে নতুন ইতিহাস গড়েছেন মেসি। ২০২৬ মৌসুমে ৩১ ম্যাচে ২৬ গোল করে দ্বিতীয়বারের মতো গোল্ডেন বুট জিতেছেন তিনি। আবার ম্যাচে হলুদ কার্ড যেমন দেখেছেন, তেমনই তাঁর দল ৩-০ গোলের হার নিয়ে মাঠ ছেড়েছে। কলম্বাসের তাপিয়া জোড়া গোল করেছেন। অপর গোল করেছেন তাহা হাবরোন। শনিবার বাংলাদেশ সময় সকাল ৭টায় ফের মুখোমুখি হবে কলম্বাস-মায়ামি। এই ম্যাচ হবে কলম্বাস ক্রুর মাঠ স্কটস মিরাকল-গ্রাউন্ডে।

বার্সার রুদ্ধশ্বাস জয় নিয়ে প্রশ্ন তুলল রিয়ালপন্থী সংবাদমাধ্যম

ভিয়ারিয়ালের বিপক্ষে বার্সেলোনার ৩-২ গোলের রুদ্ধশ্বাস জয় নিয়ে প্রশ্ন তুলেছে রিয়াল মাদ্রিদপন্থী ওয়েবসাইট ডিফেনসা সেন্ট্রাল। তাদের অভিযোগ, বিতর্কিত পেনাল্টি ও ভুল কর্নারের সিদ্ধান্ত কাতালানদের জয়ের পথে সুবিধা দিয়েছে।

১৮ বছরের ডাচ ফুটবলারকে নিতে বার্সেলোনার বাধা কোথায়

শীতকালীন দলবদলে নেদারল্যান্ডসের তরুণ ডিফেন্ডার রুদ নিজস্তাদকে দলে ভেড়াতে উঠেপড়ে লেগেছে বার্সেলোনা। ইউরোপের অন্যতম সম্ভাবনাময় ১৮ বছর বয়সী এই ফুটবলারকে পেতে আগ্রহী কাতালান ক্লাবটি। তবে চাইলেই তাঁকে পাওয়া সহজ হচ্ছে না। এর জন্য আর্থিক ও ক্রীড়াসংক্রান্ত দুটি বড় বাধা পেরোতে হবে বার্সেলোনাকে।

২-০ গোলে পিছিয়ে রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা

বার্সেলোনা-ভিয়ারিয়াল ম্যাচের প্রথমার্ধ দেখে রিয়াল মাদ্রিদ সমর্থকদের খুশি হওয়ার কথা। বিশেষ করে প্রথম সাত মিনিটে যখন দুই গোল বার্সা হজম করে, তখন টিভির সামনে বসে প্রতিদ্বন্দ্বী দলের সমর্থকেরা হাততালি দিচ্ছিলেন। কিন্তু ‘পিকচার আভি বাকি হ্যাঁয়’ বলেও যে একটা কথা আছে। পিছিয়ে থেকে ঘুরে দাঁড়ানোর অসাধারণ গল্প

জনপ্রিয় টার্গেট

ডাকাতের কবলে প্রসূতি, আতঙ্কে অ্যাম্বুলেন্সেই প্রসবের পর নবজাতকের মৃত্যু

‘মেসির অপরাধ লাল কার্ড পাওয়ার মতো কি না, সেটা জানি না’

প্রকাশ: ০৩:৩৮:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬