ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোমস্তাপুরে ৬৭ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:০৩:২৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ১১ বার পঠিত হয়েছে

গতকাল শনিবার (২১ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে উপজেলার রহনপুর ইউনিয়নের বংপুর এলাকায় অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়।

জরিমানা দেওয়া জাহাঙ্গীর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকার বালুরচর গ্রামের দেরাশ উদ্দিনের ছেলে।

পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নওগাঁর সাপাহার থেকে একটি পিকআপে করে ৬৭ বস্তা রাসায়নিক সার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকায় নেওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গোমস্তাপুর থানা-পুলিশের একটি টহল দল রহনপুর ইউনিয়নের বংপুর এলাকায় পিকআপটি আটক করে। এ সময় পিকআপে ৬২ বস্তা ডিএপি ও পাঁচ বস্তা ইউরিয়া সার পাওয়া যায়। পরে সারসহ জাহাঙ্গীরকে আটক করে রহনপুর পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান পুলিশ ফাঁড়িতে উপস্থিত হন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সার পরিবহনের ঘটনায় জাহাঙ্গীরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন জানান, জব্দ করা সারগুলো উপজেলা কৃষি কর্মকর্তার তত্ত্বাবধানে সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী সময়ে এসব সার ন্যায্যমূল্যে কৃষকদের মধ্যে বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

ছয় মাসে গাকের খাবার খেয়ে অসুস্থ শতাধিক শিক্ষার্থী, তদন্ত চায় আয়াস

চাঁপাইনবাবগঞ্জে নিম্নমানের ও মেয়াদোত্তীর্ণ স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে গত ছয় মাসে ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অসুস্থ হওয়ার অভিযোগ উঠেছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে তিনটি মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আয়াস।

১৭ বছর ধরে ৬ একরের জলমহাল দখলে তাঁর

১৭ বছর ধরে ৬ একরের জলমহাল দখলে তাঁর

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের ভাগোলপুর মৌজায় সরকারি খাসপুকুর আছে চারটি। জলমহাল চারটির আয়তন প্রায় ৬ একর। একসময় এগুলো ইজারা দেওয়া হতো। সরকারি আইনজীবীকে ম্যানেজ করে ভুয়া দলিল ও আদালতের স্থগিতাদেশের সুযোগ নিয়ে ১৭ বছর সেগুলো দখল করে রেখেছেন স্থানীয় আব্দুল হাকিম নামের এক

জনপ্রিয় টার্গেট

রাজশাহী মহানগর: টাকার বিনিময়ে যুবদলে পদ দেওয়ার অভিযোগ, সভাপতি-সম্পাদকের বাড়ি ঘেরাও

গোমস্তাপুরে ৬৭ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

প্রকাশ: ০৩:০৩:২৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬