ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
কয়রা থানার অফিসার ইনচার্জের দিকনির্দেশনায় থানার উপ-পরিদর্শক প্রণয় মন্ডল সহ সঙ্গীয় ফোর্স নিয়ে

কয়রায় ৩৪ কেজি হরিণের মাংস উদ্ধার মোটরসাইকেল সহ পাচারকারী আটক

মোটরসাইকেল যোগে পাচার কালে খুলনার কয়রায় ৩৪ কেজি হরিণের মাংস একটি মোটরসাইকেল সহ ইকবাল মোড়ল (২৩) নামের এক পাচারকারীকে আটক করেছে কয়রা থানা পুলিশ।

কয়রা থানা সূত্রে  জানা যায়, গোপন সংবাদের  ভিত্তিতে কয়রা থানার অফিসার ইনচার্জের দিকনির্দেশনায় থানার উপ-পরিদর্শক প্রণয় মন্ডল সহ সঙ্গীয় ফোর্স ৩ জানুয়ারি শুক্রবার সকাল সাড়ে নটার দিকে  উপজেলার মহারাজপুর  ইউনিয়নের কালনা মাদ্রাসার সামনে কয়রা পাইকগাছা সড়ক থেকে তাকে আটক করে। এ সময় পুলিশ  মোটরসাইকেলের  সাইডে বাঁধা প্লাস্টিকের বস্তায় ভরা ৩৪ কেজি হরিণের মাংস ও মোটরসাইকেল জব্দ করে।

আটক পাচারকারী  পাইকগাছা উপজেলার  কাশিমনগর গ্রামের মৃত আমিন উদ্দীন মোড়লের পুত্র। কয়রা  থানার অফিসার ইনচার্জ জিএম  ইমদাদুল হক বলেন এ ব্যাপারে  বন্যপ্রাণী নিধন আইনে মামলা করা হয়েছে।

জনপ্রিয় টার্গেট

দুই দেশের সুবিধাজনক তারিখে হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সওয়াল

কয়রা থানার অফিসার ইনচার্জের দিকনির্দেশনায় থানার উপ-পরিদর্শক প্রণয় মন্ডল সহ সঙ্গীয় ফোর্স নিয়ে

কয়রায় ৩৪ কেজি হরিণের মাংস উদ্ধার মোটরসাইকেল সহ পাচারকারী আটক

প্রকাশ: ০৬:০১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারি ২০২৫