ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুই বছর পর কলকাতা উৎসবে বাংলাদেশের সিনেমা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:১৩:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ১৫ বার পঠিত হয়েছে

রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমা দিয়ে কলকাতা উৎসবে আবার ফিরছে বাংলাদেশ। উৎসবের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে সিনেমাটি। এটি এই বিভাগে নির্বাচিত হওয়া একমাত্র বাংলা ভাষার সিনেমা। আগামী ১৬ ডিসেম্বর শুরু হবে কলকাতা চলচ্চিত্র উৎসবের ৩২তম আসর, চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত।

মাঝে বেশ কয়েক বছর কলকাতা উৎসবে নিয়মিত অংশ নিয়েছে বাংলাদেশ। ২০২১ সালে এশিয়ান সিলেক্ট (নেটপ্যাক) পুরস্কার পেয়েছিল রেজওয়ান শাহরিয়ার সুমিতের ‘নোনা জলের কাব্য’। ২০২২ সালে যৌথভাবে উৎসবের সেরা সিনেমা নির্বাচিত হয়েছিল মুহাম্মদ কাইউমের ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’। ২০২৩ সালে বাংলাদেশের তিনটি সিনেমা প্রদর্শিত হয়েছিল এই উৎসবে।

২০২৪ সালে বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর বদলে যায় দৃশ্যপট। ওই বছর থেকে বাংলাদেশের কোনো সিনেমা রাখা হয়নি কলকাতা উৎসবের তালিকায়। রাজনৈতিক পরিস্থিতি ও ভিসা জটিলতার কারণে বাংলাদেশকে উপেক্ষা করা হয়েছে বলে ওই সময় সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন উৎসবের তৎকালীন চেয়ারম্যান গৌতম ঘোষ।

এবার বাংলাদেশের সিনেমা নির্বাচিত হলেও কলকাতা উৎসবে এড়িয়ে যাওয়া হয়েছে বাংলাদেশের নাম। দ্য ডিফিকাল্ট ব্রাইড তালিকাভুক্ত করা হয়েছে ফ্রান্সের সিনেমা হিসেবে। রুবাইয়াত হোসেনের সঙ্গে সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছেন ফ্রান্স, জার্মানি, পর্তুগাল ও নরওয়ের কয়েকজন প্রযোজক। সেই সূত্র ধরে ফ্রান্সের সিনেমা হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে দ্য ডিফিকাল্ট ব্রাইডকে।

জানা গেছে, কলকাতা উৎসবের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে দ্য ডিফিকাল্ট ব্রাইডসহ নির্বাচিত হয়েছে ভারত, জর্জিয়া, তুরস্ক, সুইজারল্যান্ড, ইরান, জার্মানি, ফ্রান্সসহ বিভিন্ন দেশের ১৫টি সিনেমা।

কলকাতা উৎসবে নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত নির্মাতা রুবাইয়াত হোসেন টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘কলকাতা আমার হৃদয়ের খুব কাছের। ১৯৪৭ সালের দেশভাগে সেখানে আমরা দাদার বাড়ি হারিয়েছি। এ ছাড়া আমাদের সুফি তরিকার সাধকেরাও এই শহরের। তাই ছোটবেলা থেকে শহরটি আমার কাছে পবিত্র। আমার চলচ্চিত্রের গুরু সত্যজিৎ রায়ের শহরে সিনেমাটির ভারতীয় প্রিমিয়ার হওয়ায় আমি অত্যন্ত সম্মানিত। বাংলাভাষী দর্শকেরা এটি দেখবেন ভেবে ভালো লাগছে।’

দ্য ডিফিকাল্ট ব্রাইডে অভিনয় করেছেন জাইনীন করিম, আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ বিনতে কামাল প্রমুখ। এ বছর ভেনিস চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক প্রিমিয়ার হয় সিনেমাটির।

উপন্যাস থেকে বড় পর্দায় ‘যাপিত জীবন’

উপন্যাস থেকে বড় পর্দায় ‘যাপিত জীবন’

গত সপ্তাহের মতো এ সপ্তাহে দেশের হলে মুক্তি পাচ্ছে নতুন সিনেমা। আজ থেকে দেখা যাবে সরকারি অনুদানে নির্মিত ‘যাপিত জীবন’। সিনেমাটি পরিচালনা করেছেন হাবিবুল ইসলাম হাবিব। কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে যাপিত জীবন। দেশভাগ, ভাষা আন্দোলনসহ নানা বিষয় উঠে এসেছে সিনেমায়।

রাজের জন্মদিনে মহাকাশযাত্রার খবর দিলেন অংশু

একের পর এক নতুন সিনেমায় যুক্ত হচ্ছেন অভিনেতা শরিফুল রাজ। আয়মান আসিব স্বাধীন ও সুস্ময় সরকারের ‘কানাভুলা প্যারাডক্স’ ও সৈয়দ শাকিলের একটি নতুন সিনেমায় নাম লেখানোর পর রাজ যুক্ত হলেন তানিম রহমান অংশুর ‘লিম্বো’ সিনেমায়।

জাফর পানাহির কারাদণ্ড ঠেকাতে কান উৎসব কর্তৃপক্ষের আহ্বান

গত বছর কান উৎসবে পাম দ’অর বিজয়ী ইরানের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহিকে চলতি বছরের অক্টোবর মাসে পাঁচ বছর এক মাসের কারাদণ্ড দিয়েছেন তেহরানের বিপ্লবী আদালত।

জনপ্রিয় টার্গেট

আজকের নামাজের সময়সূচি: ২২ নভেম্বর ২০২৬

দুই বছর পর কলকাতা উৎসবে বাংলাদেশের সিনেমা

প্রকাশ: ১০:১৩:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬