ঢাকা ১২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপি নেতা মাহিন সরকারের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:২৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ১৫ বার পঠিত হয়েছে

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার শেরনগর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা বাড়িটি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার সময় মাহিন সরকারের গ্রামের বাড়িতে তাঁর অসুস্থ বাবা-মা ও পরিবারের অন্য সদস্যরা ছিলেন। তবে মাহিন সরকার তখন ঢাকায় অবস্থান করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পেট্রোল বোমাটি বাড়ির দিকে নিক্ষেপ করা হলেও প্রবেশপথে বিস্ফোরিত হয়। এতে বাড়িঘর বা কোনো ব্যক্তির ক্ষয়ক্ষতি হয়নি। তবে এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মাহিন সরকার লেখেন, ‘আওয়ামী লীগের সন্ত্রাসীরা দীর্ঘদিন যাবৎ হুমকি দিয়ে যাচ্ছিল, আমার বাসায় আগুন দিয়ে জ্বালিয়ে দেবে। আজকে রাতে সাড়ে নয়টায় আমার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। বাড়িতে কেবল আমার মুমূর্ষু বাবা এবং মা অসহায় অবস্থায় থাকেন। আমি কেবল ন্যায়বিচার প্রত্যাশা করি।’

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এ নাশকতার ঘটনা ঘটিয়েছে, তা শনাক্ত করতে কাজ চলছে।

সিরাজগঞ্জে আওয়ামী লীগের কার্যালয় ও সাবেক এমপির বাড়িতে আগুন

সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয় ও দলটির সাবেক সংসদ সদস্য (এমপি) হাবিবে মিল্লাত মুন্নার বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আজ বুধবার বিকেলে জেলা শহরে আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেওয়া হয়। একই দিন সন্ধ্যায় কামারখন্দ-সদর (সিরাজগঞ্জ-২) আসনের সাবেক এমপি হাবিবে মিল্লাত মুন্নার

সোনার গয়নার জন্য মাকে হত্যা করে বস্তাবন্দী, ছেলেসহ গ্রেপ্তার ৩

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্বর্ণালংকারের লোভে মতিফুল বেগম (৫০) নামের এক নারীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের ছেলে আশরাফ আলী (২০), তাঁর এক সহযোগী ও এক স্বর্ণকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ওই নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১১টার…

ফজরের পর হাঁটতে বেরিয়ে ট্রাকচাপায় নিহত ২

ফজরের নামাজ আদায় করে প্রতিদিনের মতো সকালে হাঁটতে বের হয়েছিলেন কৃষক ঠান্ডু মিয়া (৬০) ও দলিল লেখক আব্দুল আলীম শেখ (৪০)। তবে ঘন কুয়াশার মধ্যে মহাসড়কে পাথরবোঝাই ট্রাকের চাপায় প্রাণ হারিয়েছেন তাঁরা দুজনই। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাতটার দিকে সিরাজগঞ্জের হাটিকুমরুল মহাসড়কের ধোপাকান্দি এলাকায়…

জনপ্রিয় টার্গেট

‘জয় বাংলা’ এখন পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

এনসিপি নেতা মাহিন সরকারের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

প্রকাশ: ১২:২৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬