ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দল বেঁধে সমুদ্র অভিমুখে ১০ কোটি কাঁকড়া, রহস্য কী

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০৭:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ২০ বার পঠিত হয়েছে

প্রতিবছর বর্ষা মৌসুম শুরু হলেই এই দ্বীপের লাল কাঁকড়াগুলো সাগরের দিকে ছোটে। বন, সড়ক ও সেতু পেরিয়ে সাগরের দিকে ছুটতে থাকা কাঁকড়াগুলো দেখে মনে হয়, এই দ্বীপে হয়তো কোনো মানুষ নেই! পুরো রাস্তা দখল করে চলেছে কাঁকড়া। কিন্তু কেন প্রতিবছর এত কাঁকড়া এক সঙ্গে দল বেঁধে জঙ্গল ছেড়ে সাগরের দিকে যায়?

অস্ট্রেলিয়ার পার্কস কর্তৃপক্ষ জানিয়েছে, চাঁদের অবস্থান ও জোয়ার-ভাটার সঙ্গে এই যাত্রার সময় নির্ধারিত হয়। কাঁকড়াগুলো মূলত চাঁদের শেষ চতুর্থাংশে (যখন জোয়ারের পানি নামতে থাকে) সূর্য ওঠার আগেই ডিম ছাড়ে। তাই বছরের একটি নির্দিষ্ট সময়ে তারা জঙ্গল ছেড়ে সমুদ্রের দিকে যায়। অর্থাৎ লাল কাঁকড়ার এই বিশেষ যাত্রার উদ্দেশ্য প্রজনন।

ভারত মহাসাগরের প্রত্যন্ত দ্বীপ ক্রিসমাস আইল্যান্ড। প্রতিবছর কাঁকড়াদের এই বিশাল যাত্রা নির্বিঘ্ন করতে স্থানীয় পরিবেশকর্মীদের কয়েক মাস আগে থেকে প্রস্তুতি নিতে হয়। দ্বীপটি ইন্দোনেশিয়ার দক্ষিণে ৩৫০ কিলোমিটার এবং অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড থেকে এক হাজার কিলোমিটারের বেশি দূরে অবস্থিত।

ক্রিসমাস আইল্যান্ড ন্যাশনাল পার্কের ব্যবস্থাপক ক্রিস চার্ট্রেস বলেন, ‘এই দৃশ্য দেখতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ক্রিসমাস দ্বীপে আসেন।’

ক্রিস চার্ট্রেস আরও বলেন, লাল কাঁকড়ার সংখ্যা বৃদ্ধিতে দীর্ঘদিনের সংরক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশেষ করে ইয়েলো ক্রেজি অ্যান্ট বা হলুদ পাগল পিঁপড়ার নিয়ন্ত্রণ কাঁকড়ার জন্য অত্যন্ত জরুরি ছিল। এই প্রজাতির পিঁপড়া লাল কাঁকড়ার সবচেয়ে বড় শত্রু।

বিরক্ত বা উত্তেজিত হলে অস্বাভাবিক ও দ্রুত ছোটাছুটি করে বলে এই পিঁপড়াদের ‘ক্রেজি অ্যান্ট’ বা পাগল পিঁপড়া নামে ডাকা হয়। এক সময় তারা কাঁকড়ার গর্ত দখল করে দ্বীপে কয়েক কোটি লাল কাঁকড়ার আবাসস্থল দখল করে নিয়েছিল। এতে বিপুলসংখ্যক কাঁকড়া স্থানচ্যুত হয়।

এরপর পিঁপড়া নিয়ন্ত্রণসহ বিভিন্ন উদ্যোগের ফলে লাল কাঁকড়ার সংখ্যা আবার বেড়েছে। পরিবেশকর্মীদের হিসাবে, এক সময় দ্বীপে কাঁকড়ার সংখ্যা ৫ কোটি থাকলেও এখন তা বেড়ে ১০ কোটির বেশি হয়েছে।

চার্ট্রেস বলেন, কাঁকড়ার সংখ্যা বেড়ে যাওয়া তাদের সুস্থভাবে টিকে থাকার লক্ষণ। আর লাল কাঁকড়া এই দ্বীপের বাস্তুতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা বনভূমির ভারসাম্য রক্ষা করে। ফলে কাঁকড়ার সংখ্যা ও স্বাস্থ্য ভালো থাকলে পুরো বাস্তুতন্ত্রই উপকৃত হয়।

ঘরেই তৈরি করুন স্বাস্থ্যকর লেমন কার্ড

ঘরেই তৈরি করুন স্বাস্থ্যকর লেমন কার্ড

সকালের নাশতায় টোস্টের ওপর মাখন বা পিনাট বাটার অনেকে খেয়ে থাকেন। তবে একটু ভিন্ন কিছু খেতে চাইলে তৈরি করতে পারেন লেমন কার্ড। ক্রিমি, স্মুথ ও টক-মিষ্টি স্বাদের এই স্প্রেডটি আপনার ব্রেকফাস্টের স্বাদ বাড়িয়ে দেবে কয়েক গুণ। সাধারণত এটি ডেজার্টের টপিং হিসেবে ব্যবহার করা হলেও রিফাইনড চিনি বা মাখন বাদ দিয়ে

দুবাইয়ে আড়াই কোটি টাকার গ্র্যান্ড প্রাইজ জিতে ইতিহাস গড়লেন বাংলাদেশি পিনু রহমান

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আয়োজিত বিখ্যাত ‘হামদান আন্তর্জাতিক ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস’ (HIPA)-এর ১৫ তম আসরে সর্বোচ্চ সম্মাননা ‘গ্র্যান্ড প্রাইজ’ অর্জন করেছেন বাংলাদেশের পিনু রহমান।

জনপ্রিয় টার্গেট

অধস্তন আদালত: রায়, আদেশ ও সাক্ষ্য লেখা হবে সফটওয়্যারে

দল বেঁধে সমুদ্র অভিমুখে ১০ কোটি কাঁকড়া, রহস্য কী

প্রকাশ: ১২:০৭:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬