ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের রাতেই স্ত্রীকে হত্যাচেষ্টা, থানায় মামলা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:৩৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ১২ বার পঠিত হয়েছে

এ ঘটনায় চট্টগ্রামের আনোয়ারায় যৌতুক দাবি, নির্যাতন ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগে জেবার স্বামী মুহাম্মদ তৌহিদুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত ১৭ নভেম্বর রাতে আনোয়ারা থানায় মামলাটি রেকর্ড করা হয়। ভুক্তভোগী নববধূ নাজমিন সুলতানা জেবা বর্তমানে অসুস্থ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ বলছে, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

জেবার মা চেমন আরা বেগম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেছেন। মামলায় জেবার স্বামী মুহাম্মদ তৌহিদুল ইসলাম (৩৫), তাঁর ভাই মোহাম্মদ শহীদ (২৬), মা জমানা খাতুন (৫২), ভাবী ইমু আক্তার (২৬) ও শামসুন নুরকে (৫০) আসামি করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা আনোয়ারা থানার উপপরিদর্শক মো. দেলোয়ার হোসেন।

মামলা ও অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৭ নভেম্বর দুপুরে চাতরী চৌমুহনী শশী কমিউনিটি সেন্টারে জেবা ও তৌহিদুলের বিয়ের অনুষ্ঠান হয়।

জেবার পরিবারের দাবি, বিয়েতে ৮০০ বরযাত্রীর খরচ বাবদ নগদ ৪ লাখ টাকা, ২ লাখ টাকার আসবাব এবং আংটি ও অন্যান্য খাতে আরও ৩ লাখ টাকা ব্যয় করা হয়। জেবার বাবা নাছির উদ্দীন বলেন, বিভিন্ন এনজিও ও আত্মীয়স্বজনের কাছ থেকে ধার করে প্রায় ৯ লাখ টাকা ব্যয়ে মেয়ের বিয়ের আয়োজন করেছিলেন তাঁরা।

জেবার অভিযোগ, বিয়ের অনুষ্ঠান শেষে শ্বশুরবাড়িতে যাওয়ার পর তিনি স্বামীকে তাঁর বড় ভাইয়ের স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখেন। বিষয়টি পরিবারকে জানালে তাঁরা তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন এবং কাউকে কিছু না বলার জন্য হুমকি দেন।

জেবা বলেন, ‘পরবর্তীতে সকলের উপস্থিতিতে তিন দিন পর আমাকে বাপের বাড়িতে পাঠিয়ে দেন এবং আসার সময় স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্র কিছুই দেননি। আমার মায়ের দেওয়া স্বর্ণটাও ছিনিয়ে নেন তারা।’

চেমন আরা বেগমের অভিযোগ, বিয়ের দিন রাতে তাঁর মেয়ের চুলের মুঠি ধরে টানাহেঁচড়া করা হয় এবং গলা চেপে শ্বাসরোধে হত্যার চেষ্টা করা হয়। বিয়ের সময় দেওয়া আট আনা ওজনের একটি স্বর্ণের চেইনও ছিনিয়ে নেওয়া হয়েছে।

নাছির উদ্দীন বলেন, বিয়ের এক দিন পর থেকে ৫ লাখ টাকা যৌতুক দাবি করে জেবাকে মারধর করা হয় বলে তাঁরা জানতে পেরেছেন।

গত ১২ নভেম্বর বিকেলে জেবা আনোয়ারা থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের পর চার দিন থানায় ঘুরেও সহায়তা না পাওয়ার অভিযোগ করে পরিবারটি চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপারের কাছে যায়। পরে তাঁরা আনোয়ারা থানার তদন্ত কর্মকর্তা মো. মনজু মিয়ার কাছেও যান বলে অভিযোগ করেন।

জেবার বড় ভাই মোহাম্মদ ইকবাল বলেন, ‘কোথাও কোনো সহযোগিতা না পেয়ে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মহোদয়ের কাছে যাই। তিনি বিষয়টি গুরুত্বসহকারে দেখতে বললে আনোয়ারা থানার তদন্ত কর্মকর্তা মো. মনজু মিয়ার কাছে যাই। সেখানে কোনো সুরাহা না পেলে পরবর্তীতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামলা নেওয়ার নির্দেশ দেন। এরপর থেকে বরপক্ষের লোকজন বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। আমার বোন এসব মানসিক যন্ত্রণা সইতে না পেরে গত ১৬ নভেম্বর স্ট্রোক করেছেন। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।’

স্থানীয় বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য মোহাম্মদ ওসমান বলেন, বিয়ের তিন দিনের মধ্যে এমন ঘটনার অভিযোগে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানায় অভিযোগের পর শনিবার রাতে পুলিশের উপস্থিতিতে একটি বৈঠক হয় বলেও তিনি জানান।

বৈঠকে বরের স্বজনেরা জানান, বিয়ের তিন দিন পর তৌহিদুল কাউকে কিছু না বলে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চলে গেছেন। তাঁদের দাবি, জেবাকে পারিবারিকভাবে বাবার বাড়িতে পাঠানো হয়েছে এবং তাঁকে মারধর করা হয়নি।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদন

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলদা এলাকায় রিফাইনারি প্ল্যান্ট স্থাপনের প্রাথমিক অনুমোদন পেয়েছে বেসরকারি প্রতিষ্ঠান সুপার পেট্রোকেমিক্যাল পিএলসি। তবে অভিযোগ রয়েছে, সরকারি অনুমোদন পাওয়ার আগেই প্রতিষ্ঠানটি সেখানে প্ল্যান্ট নির্মাণের কাজ শুরু করেছিল। এর আগে কয়েক দফায় অনুমোদনের চেষ্টা করেও ব্যর্থ হ

পুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের হালিশহর এলাকা থেকে পুলিশের টহল ভ্যান চুরির ঘটনায় রুবেল (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) রাতে নগরের ডবলমুরিং থানার দেওয়ানহাট মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে হালিশহর থানা-পুলিশের একটি বিশেষ দল। এর আগে চুরির কয়েক ঘণ্টার মধ্যে কর্ণফুলী থানা এলাকার

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৫ বছরের কারাদণ্ড, ৫০ কোটি টাকা জরিমানা

মামলার নথি অনুযায়ী, আরামিট গ্রুপের প্রটোকল কর্মকর্তা মোহাম্মদ ফরমান উল্লাহ চৌধুরীকে ভিশন ট্রেডিংয়ের মালিক হিসেবে দেখানো হয়। ২০১৯ সালের ১৩ অক্টোবর ইউসিবিএলের পোর্ট শাখায় প্রতিষ্ঠানটির নামে একটি চলতি হিসাব খোলা হয়। পরবর্তী সময়ে ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারি গম, মসুর ডাল, ছোলা ও হলুদ মটর আমদানির কথা ব

জনপ্রিয় টার্গেট

শুধু প্রয়োজনে বই পড়া, নাকি পাঠের আনন্দটাই অচেনা

বিয়ের রাতেই স্ত্রীকে হত্যাচেষ্টা, থানায় মামলা

প্রকাশ: ০৫:৩৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬