ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মালিকানা বিতর্কের পর রেকর্ড ২৩৬৮ কোটি টাকায় বিক্রি হলো ভ্যান গগের চিত্রকর্ম

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:৩৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ১২ বার পঠিত হয়েছে

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিবিসি জানায়, স্থানীয় সময় গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিলাম প্রতিষ্ঠান সোথেবির আয়োজনে ছবিটি বিক্রি হয়। তবে নিলামের কয়েক ঘণ্টা আগে চিত্রকর্মটির নাৎসি আমলের মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের নিষ্পত্তি হয়। জার্মানির ফিশার পরিবারের উত্তরাধিকারীরা দাবি করেছিলেন, নাৎসিদের উত্থানের সময় আর্থিক সংকটের কারণে বাধ্য হয়েই তাঁদের পূর্বপুরুষেরা ছবিটি বিক্রি করেছিলেন।

সোথেবির তথ্য অনুযায়ী, ১৮৯০ সালে ভ্যান গগের জীবনের শেষ দুই মাসে ছবিটি আঁকা হয়েছিল। ব্যক্তিমালিকানায় থাকা তাঁর ওই সময়ের গুরুত্বপূর্ণ শিল্পকর্মগুলোর একটি হিসেবে বিবেচিত হয় এটি। নিলামের আগে ছবিটির আনুমানিক মূল্য ধরা হয়েছিল ১৮০ মিলিয়ন ডলার। ‘ব্লাকিয়ের-আরিয়েতা কালেকশন’-এর অংশ হিসেবে এটি নিলামে তোলা হয়। ছবিটির ক্রেতার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ফিশার পরিবারের আইনজীবী সোথেবিকে জানিয়েছিলেন, নাৎসি শাসনামলে তাঁদের প্রকাশনা প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতির কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে আমস্টারডামে ছবিটি বিক্রি করতে বাধ্য হয় পরিবারটি। এ বিষয়ে ফিশার পরিবারের উত্তরাধিকারীদের সঙ্গে ব্লাকিয়ের-আরিয়েতা পরিবারের বিরোধ তৈরি হয়।

বুধবার এক বিবৃতিতে সোথেবি জানায়, ছবিটির নাৎসি আমলের জটিল ইতিহাস এবং হলোকাস্টের সময় ফিশার পরিবারের ওপর নেমে আসা দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে দুই পরিবার পারস্পরিক সমঝোতায় পৌঁছেছে। সেই চুক্তির ভিত্তিতেই ছবিটি বিক্রি করা হয়েছে।

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পেছনে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্ক

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির প্রচারে বিপুল অর্থ ঢেলেছিলেন টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। এই অর্থ ঢালাকে ‘বেশ বোকামি’ বলে মনে করছেন তিনি। নির্বাচনে রিপাবলিকানদের বড় ধরনের পরাজয়ের পর নিজের ব্যয়ের বিষয়ে এমন মন্তব্য করলেন…

ট্রাম্প-পুতিন-সির ঐতিহাসিক বৈঠক আজ, যা আছে আলোচ্যসূচিতে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আজ বৃহস্পতিবার চীনের শেনজেনে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন। এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত হতে

কুড়াল নিয়ে এক আইরিশের হামলায় মার্কিন সামরিক বিমান ধ্বংস

মার্কিন ন্যাশনাল গার্ডের একটি সামরিক বিমান কেমিক্যাল ও কুড়াল দিয়ে কুপিয়ে ধ্বংসের অভিযোগ উঠেছে এক আইরিশ নাগরিকের বিরুদ্ধে। বিমানটি ছিল আয়ারল্যান্ডের শ্যানন বিমানবন্দরে। যার মূল্য প্রায় ৬ কোটি মার্কিন ডলার (প্রায় ৪ কোটি ৫০ লাখ পাউন্ড)। এ ঘটনার পর ডাইথি ও’কোরেন (৪৮) নামের ওই ব্যক্তির বিরুদ্ধে…

জনপ্রিয় টার্গেট

শুধু প্রয়োজনে বই পড়া, নাকি পাঠের আনন্দটাই অচেনা

মালিকানা বিতর্কের পর রেকর্ড ২৩৬৮ কোটি টাকায় বিক্রি হলো ভ্যান গগের চিত্রকর্ম

প্রকাশ: ০৫:৩৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬