স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোররাতে দুর্বৃত্তরা কাইলাটি ইউনিয়ন ভূমি কার্যালয়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে আগুনের বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে কার্যালয়ের ভেতরে থাকা কিছু আসবাবপত্র পুড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পেট্রল রাখার একটি বোতল জব্দ করেছে পুলিশ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোররাতে দুর্বৃত্তরা ভূমি কার্যালয়টিতে আগুন দেয়। খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাস্থল থেকে পেট্রলের একটি বোতল জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক টার্গেট 























