ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীরাও মাঠে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:২০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি, আনসার রোড ও মাওনা এলাকায় অবরোধ শুরু করেন শ্রমিকরা। দুপুরের দিকে মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কেও অবরোধ করে বিক্ষোভে যোগ দেন কয়েক হাজার শ্রমিক।

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকরা বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে শ্রমিকদের সঙ্গে পুলিশের মুখোমুখি অবস্থান ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বিক্ষোভকারীদের একাংশ ইটপাটকেল নিক্ষেপ করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে শ্রমিকদের সরিয়ে দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও যোগ দেন। এ সময় লাঠিপেটায় বেশ কয়েকজন শ্রমিক আহত হন। পরে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে সড়ক থেকে সরিয়ে দেয়।

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. সফিউল বলেন, শ্রমিকরা বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে সড়ক অবরোধ করছেন। এক স্থান থেকে তাঁদের সরিয়ে দিলে অন্য স্থানে গিয়ে আবার অবরোধ করছেন। শ্রীপুরের মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কে কয়েক হাজার শ্রমিক অবরোধ করলে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের সরিয়ে দেওয়া হয়েছে।

গাজীপুরে পল্লী বিদ্যুৎ অফিসে আগুন, পুড়ল ট্রান্সফরমারের কাঠের বক্সসহ বিভিন্ন মালামাল

গাজীপুর মহানগরীর ভুরুলিয়া এলাকায় পল্লী বিদ্যুৎ অফিসের অভিযোগ কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাইরে থেকে পেট্রলবোমা নিক্ষেপ করে কাঠের স্তূপে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে ধারণা করছেন পল্লী বিদ্যুৎ-সংশ্লিষ্ট কর্মকর্তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার

বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে ‘কটূক্তি’, জামিনে মুক্তি পেলেন সেই সিফাত

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে আটকের পর সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সিফাত আবদুল্লাহ জামিনে মুক্তি পেয়েছেন। আজ বুধবার রাত ৮টার দিকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার-২ থেকে তাঁকে মুক্তি দেওয়া হয়।

মিছিল থেকে পেট্রলবোমা নিক্ষেপ, আওয়ামী লীগের ৫ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ময়মনসিংহের তারাকান্দা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক বিপ্লব চৌধুরী, কালিয়াকৈর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ হোসেন ইফতি, গাজীপুর জেলা ছাত্রলীগের উপ-ছাত্রবিষয়ক সম্পাদক আশিক হোসেন এবং কালিয়াকৈর পৌরসভার…

জনপ্রিয় টার্গেট

শ্রীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীরাও মাঠে

শ্রীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীরাও মাঠে

প্রকাশ: ০১:২০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬