ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:৫০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ১৬ বার পঠিত হয়েছে

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের একটি চেয়ারের ওপর লাল রঙের টিফিন বক্সটি পড়ে থাকতে দেখা যায়। বক্সটি টেপ দিয়ে মোড়ানো এবং এর সঙ্গে তারের মতো একটি বস্তু দেখে সন্দেহের সৃষ্টি হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। বর্তমানে সন্দেহজনক বস্তুটির চারপাশ ঘিরে রেখে নিরাপত্তা নিশ্চিত করছে পুলিশ সদস্যরা। টিফিন বক্সের ভেতরে কী রয়েছে, তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। বস্তুটি টেপ দিয়ে মোড়ানো থাকায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এদিকে, বিষয়টি পরীক্ষা-নিরীক্ষার জন্য বোমা নিষ্ক্রিয়করণ দলের (বোম্ব ডিসপোজাল ইউনিট) সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছে পরীক্ষা-নিরীক্ষা করার পর বস্তুটি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

পঞ্চগড়ের পুলিশ সুপার মো. আবু সাইম বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি সন্দেহজনক বস্তু পড়ে থাকার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। বস্তুটি ঘিরে রেখে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এর ভেতরে কী রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি পরীক্ষা-নিরীক্ষার জন্য বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাদের পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত জানা যাবে।

পঞ্চগড়ের তাপমাত্রা নেমেছে ১৫ ডিগ্রিতে

পঞ্চগড়ের তাপমাত্রা নেমেছে ১৫ ডিগ্রিতে

উত্তরের জেলা পঞ্চগড়ে আবহাওয়ার পরিবর্তনে শীতের অনুভূতি বাড়তে শুরু করেছে। আকাশ মেঘাচ্ছন্ন থাকা, ঘন কুয়াশা ও বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে দিনের বেশিরভাগ সময়ই থাকছে কুয়াশাচ্ছন্ন পরিবেশ।

১০ দাবিতে কাজিদের কলমবিরতি, পঞ্চগড়ে বন্ধ বিয়ে পড়ানো

নিজ নিজ এলাকার অধিক্ষেত্র সুরক্ষা, পেশাগত নিরাপত্তা, বিয়ে নিবন্ধনের কমিশন বাড়ানো, আর্থিক সুরক্ষাসহ ১০ দফা দাবিতে পঞ্চগড়ে অবস্থান কর্মসূচি ও কলমবিরতি পালন করেছেন নিকাহ রেজিস্ট্রাররা (কাজি)। তাঁদের এ কর্মসূচির কারণে জেলায় কার্যত বন্ধ রয়েছে বিয়ে পড়ানো ও নিবন্ধনের কার্যক্রম।

পঞ্চগড়ে চুরির অভিযোগে গণপিটুনিতে একজন নিহত

পঞ্চগড়ের বোদা উপজেলায় একটি বাড়িতে চুরির চেষ্টার অভিযোগে গণপিটুনিতে নাজমুল হক বিশারু (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ রোববার ভোররাতে কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের লস্করপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জনপ্রিয় টার্গেট

শ্রীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীরাও মাঠে

পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ

প্রকাশ: ১২:৫০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬