ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হঠাৎ কেন বাংলাদেশের প্রসঙ্গ টানলেন শচীন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:০৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

মহেন্দ্র সিং ধোনির আইপিএল থেকে অবসরের কারণে শচীন বাংলাদেশের প্রসঙ্গ টেনেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ও একমাত্র ক্রিকেটার হিসেবে ১০০ সেঞ্চুরি করা এই ক্রিকেটার এবার আরও পিছিয়ে গেলেন। ২০০৪ সালে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয়েছিল ধোনির। দীর্ঘ ১৫ বছরের ক্যারিয়ারের ইতিটা হয়েছে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ দিয়ে। গতকাল ধোনির সঙ্গে একটা ছবি নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে পোস্ট করে ক্যাপশনে শচীন লিখেছেন, ‘আমার এখনো মনে আছে, বাংলাদেশে ধোনির ব্যাটিং দেখে সৌরভকে বলেছিলাম—তার পাওয়ার হিটিংয়ে বিশেষ কিছু রয়েছে। তার মধ্যে বিরল প্রতিভা স্পষ্ট হয়ে উঠেছিল।’

চেন্নাই সুপার কিংস গত পরশু এক্সে এক পোস্টে জানিয়েছে, আইপিএল থেকে অবসর নিয়ে ফ্র্যাঞ্চাইজিটির টিম মেন্টরের দায়িত্ব নিচ্ছেন ধোনি। তাতে ভারতীয় কিংবদন্তি ক্রিকেটারের পেশাদার ক্রিকেটারের আনুষ্ঠানিক ইতিই ঘটে গেল। কারণ, ২০২০ সালে সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছিলেন ধোনি। তাঁর দীর্ঘ ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের একটা অংশ জুড়ে আছেন শচীনও। ২০১১ ওয়ানডে বিশ্বকাপ জিতে শচীন তাঁর বিশ্বকাপখরা ঘুচিয়েছিলেন ধোনির নেতৃত্বেই।

২০০৪ সালে সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বে ভারতের জার্সিতে যে ধোনির পথচলা শুরু হয়েছিল, সেই ধোনি পরবর্তীতে হয়ে ওঠেন ‘ট্রফি-কালেক্টর’। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ ওয়ানডে বিশ্বকাপ, ২০১৩ চ্যাম্পিয়নস ট্রফি—ধোনির নেতৃত্বে তিনটি আইসিসি ইভেন্টের শিরোপা জেতে ভারত। এমনকি তাঁর নেতৃত্বে পাঁচটি আইপিএলও জেতে চেন্নাই সুপার কিংস। ধোনির পেশাদার ক্রিকেট থেকে অবসরের পর শচীন লিখেছেন, ‘তার যাত্রা কী অসাধারণ ছিল। তোমার সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করা, ভারতীয় ক্রিকেটের কিছু স্মরণীয় মুহূর্তের অংশ হতে পারাটা সত্যিই আনন্দের ছিল। আমি সব সময় বিশ্বাস করতাম, তুমি বিশেষ কিছু করবে। আর শেষ পর্যন্ত তুমি প্রত্যাশার চেয়েও অনেক বেশি অর্জন করেছ। ভারতীয় ক্রিকেটকে নিজের সেরাটা দিয়েছ। তোমার সঙ্গে এই দীর্ঘ যাত্রার অংশ হতে পারাটা সত্যিই দারুণ ছিল। অসাধারণ খেলেছ, এমএস।’

আইসিসির শাস্তি মাথায় নিয়েই খেলছে ভারত

আইসিসির শাস্তি মাথায় নিয়েই খেলছে ভারত

সাদা বলের সিরিজ শেষে আজ টেস্টে খেলতে নেমেছে ভারত-নিউজিল্যান্ড। ওয়েলিংটনে শুরু হওয়া প্রথম টেস্টের প্রথম দিনেরও অর্ধেকের বেশি সময় পেরিয়ে গেছে। তবে শুবমান গিলের নেতৃত্বাধীন ভারতকে খেলতে হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) শাস্তি মাথায় নিয়ে।

ইনিংস হারের শঙ্কায় শ্রীলঙ্কা, সিরিজ জয়ের দুয়ারে পাকিস্তান

রাওয়ালপিন্ডি টেস্টে শ্রীলঙ্কাকে কোণঠাসা করে ফেলেছে পাকিস্তান। দ্বিতীয় দিন শেষেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি স্বাগতিকদের হাতে। প্রথম ইনিংসে ২২৭ রানের লিড পাওয়ার পর দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার ৩ উইকেট তুলে নিয়েছে পাকিস্তানের পেসাররা। দিন শেষে ৩ উইকেটে ৭৪ রান নিয়ে ব্যাট করছে সফরকারীরা।

জনপ্রিয় টার্গেট

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হঠাৎ কেন বাংলাদেশের প্রসঙ্গ টানলেন শচীন

প্রকাশ: ১১:০৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬