ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর বাড়িতে অগ্নিসংযোগ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:৩৪:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত ৯টার দিকে চাঁদপুর শহরের নতুন বাজার এলাকার কদমতলা মার্কেটের তৃতীয় তলায় অবস্থিত দীপু মনির বাসায় আগুন দেওয়া হয়। দুর্বৃত্তরা তালাবদ্ধ বাসার তালা ভেঙে ভেতরে ঢুকে আগুন ধরিয়ে দেয়। এ সময় ভবনের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ভবনের বাসিন্দা ও আশপাশের লোকজন পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ওই ভবনের পঞ্চম তলার বাসিন্দা অ্যাডভোকেট গাজী দুলাল জানান, রাতে চিৎকার শুনে নিচে নেমে দীপু মনির পরিত্যক্ত বাসায় আগুন জ্বলতে দেখেন। পরে সবাই মিলে আগুন নেভানোর চেষ্টা করেন।

তিনি বলেন, এ ঘটনায় নতুন করে উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ২০২৪ সালের ৫ আগস্টও ওই বাসায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। সেদিন বাসার ভেতরের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। অবশিষ্ট পোড়া জিনিসপত্রেই দুর্বৃত্তরা আবার আগুন দিয়েছে।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, এ ধরনের কোনো ঘটনার খবর তাঁরা পাননি। খোঁজখবর নিয়ে পরে জানাতে পারবেন।

অন্যদিকে, একই রাতে সাড়ে ৯টার দিকে চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের কুমুরুয়া গ্রামে সুজিত রায় নন্দীর গ্রামের বাড়িতে আগুন দেওয়া হয়।

বালিয়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য দীপু মিয়াজী জানান, কয়েকটি মোটরসাইকেলে করে একদল দুর্বৃত্ত এসে সুজিত রায় নন্দীর দোতলা বাড়িতে আগুন দেয়। স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে বাড়ির ভেতরের অধিকাংশ জিনিসপত্র পুড়ে যায়। রাত সোয়া ১১টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান।

চাঁদপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. আব্দুল্লাহ বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাড়ির অধিকাংশ আসবাবপত্র পুড়ে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আসে।

বর্জ্য থেকেই তৈরি হবে ডিজেল, চাঁদপুরে পরীক্ষামূলক কার্যক্রম শুরু

চাঁদপুর পৌরসভার ফেলে দেওয়া বর্জ্য থেকে ডিজেল উৎপাদনের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে। পরিবেশদূষণ কমানো ও বর্জ্য ব্যবস্থাপনা আধুনিক করার লক্ষ্যে জাপান-আসিয়ান ইকোনমিক কো-অপারেশন অ্যাসোসিয়েশনের (জেএসিইএ) টোকিওর সহযোগিতায় এ প্রকল্প নেওয়া হয়েছে।

ফরিদগঞ্জে রোগীকে শ্লীলতাহানির অভিযোগ দাঁতের ডাক্তারের বিরুদ্ধে

চাঁদপুরের ফরিদগঞ্জে দাঁতের চিকিৎসা নিতে গিয়ে ডিপ্লোমা চিকিৎসক ও ইউনিয়ন জামায়াত নেতা এইচ এম এ আলী আকবর রনির বিরুদ্ধে এক নারীকে যৌন হয়রানি ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে লিখিত অভিযোগ না দেওয়ায় এ ঘটনায় এখনো মামলা হয়নি।

জনপ্রিয় টার্গেট

‘দেওয়ান গাজীর কিসসা’র নতুন মঞ্চায়ন নিয়ে দুই নাট্যদলের দ্বন্দ্ব

চাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর বাড়িতে অগ্নিসংযোগ

প্রকাশ: ০৯:৩৪:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬