ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নানিকে ফোনে না পেয়ে নিরাপত্তাকর্মীকে ফোন, ফ্ল্যাটে মিলল হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:৩৪:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

গতকাল বুধবার রাত ১১টার দিকে সদর মডেল থানা-পুলিশ মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত লুৎফুর নাহার চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ঢালিরঘাট এলাকার নাজির খান বাড়ির মৃত জয়নাল আবেদীন খানের স্ত্রী। তাঁর এক ছেলে ও পাঁচ মেয়ে। ছেলে জাপানপ্রবাসী, মেয়েরা স্বামীর বাড়িতে থাকেন। গত ১ নভেম্বর নাজিরা কমপ্লেক্সের ওই ফ্ল্যাটটি ভাড়া নিয়ে একাই বসবাস শুরু করেন তিনি।

নিরাপত্তাকর্মী দেলোয়ার হোসেন গাজী জানান, ঘটনার সময় তিনি বায়তুল আমিন মসজিদে এশার নামাজ আদায় করতে গিয়েছিলেন। নাতির ফোন পেয়ে দ্রুত বাসায় ফিরে ওই নারীর মরদেহ দেখতে পান। পরে বিষয়টি ভবনমালিককে জানান।

ভবনমালিক আসিফ খান জানান, রাত পৌনে ৯টার দিকে নিরাপত্তাকর্মী তাঁকে ফোনে হত্যাকাণ্ডের খবর দেন। তিনি তখন নতুন বাজার এলাকায় ছিলেন। খবর পেয়ে দ্রুত বাসায় গিয়ে ওই নারীকে হাত-পা বাঁধা ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি পুলিশকে জানান।

নিহতের দেবর বেলাল খান ক্ষোভ প্রকাশ করে বলেন, সাততলা ভবনটিতে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। ফলে হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, তা শনাক্ত করতে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া কঠিন হতে পারে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল কবীর, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, ঘটনাস্থলে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

তিনি আরও জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

বর্জ্য থেকেই তৈরি হবে ডিজেল, চাঁদপুরে পরীক্ষামূলক কার্যক্রম শুরু

চাঁদপুর পৌরসভার ফেলে দেওয়া বর্জ্য থেকে ডিজেল উৎপাদনের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে। পরিবেশদূষণ কমানো ও বর্জ্য ব্যবস্থাপনা আধুনিক করার লক্ষ্যে জাপান-আসিয়ান ইকোনমিক কো-অপারেশন অ্যাসোসিয়েশনের (জেএসিইএ) টোকিওর সহযোগিতায় এ প্রকল্প নেওয়া হয়েছে।

ফরিদগঞ্জে রোগীকে শ্লীলতাহানির অভিযোগ দাঁতের ডাক্তারের বিরুদ্ধে

চাঁদপুরের ফরিদগঞ্জে দাঁতের চিকিৎসা নিতে গিয়ে ডিপ্লোমা চিকিৎসক ও ইউনিয়ন জামায়াত নেতা এইচ এম এ আলী আকবর রনির বিরুদ্ধে এক নারীকে যৌন হয়রানি ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে লিখিত অভিযোগ না দেওয়ায় এ ঘটনায় এখনো মামলা হয়নি।

জনপ্রিয় টার্গেট

‘দেওয়ান গাজীর কিসসা’র নতুন মঞ্চায়ন নিয়ে দুই নাট্যদলের দ্বন্দ্ব

নানিকে ফোনে না পেয়ে নিরাপত্তাকর্মীকে ফোন, ফ্ল্যাটে মিলল হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহ

প্রকাশ: ০৯:৩৪:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬