এক্সে দেওয়া পোস্টে প্রেম সোনি বলেন, বর্তমানে ৫০ কোটি রুপির সম্পদের মালিক কোনো মাড়োয়ারি ব্যবসায়ী পরিবারের ইতিহাস ৩০ বছর পেছনে ফিরে দেখলে পাওয়া যাবে একজন বাবা বা দাদাকে, যিনি ধুলোমাখা গুদামে মেঝেতে ঘুমাতেন, প্রতিদিন ১৬ ঘণ্টা কাজ করতেন এবং ডেস্কে বসেই ঠান্ডা রুটি খেতেন। সপ্তাহান্তের ছুটি কিংবা অবকাশযাপন কী, তা-ও হয়তো ২৫ বছর জানতেন না তিনি।
সোনির মতে, ওই ব্যক্তি নিজের কষ্ট সহ্য করেছেন, অর্থ সঞ্চয় করেছেন এবং পরিবারের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আর্থিক স্বাধীনতা নিশ্চিত করেছেন। তাঁর দুই দশকের পরিশ্রমের কারণে আজ ২৩ বছর বয়সী নাতিকে চাকরির জন্য জীবনবৃত্তান্ত তৈরি করতে হচ্ছে না।
অন্যদিকে, ভারতের মধ্যবিত্ত পরিবারগুলোর উদাহরণ টেনে সোনি বলেন, অনেক দাদা ঝুঁকি নিতে চাননি, বাবারা সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চাকরি করেছেন, সাপ্তাহিক ছুটি উপভোগ করেছেন এবং সঞ্চয়ের অর্থ সাত শতাংশ সুদে স্থায়ী আমানতে রেখেছেন। ফলে উল্লেখযোগ্য সম্পদ গড়ে ওঠেনি।
সোনির ভাষ্য, বর্তমানে ২৪ বছর বয়সী অনেক তরুণের পারিবারিক সম্পদ নেই, মাসে ৫০ হাজার রুপি বেতন পান, অথচ তাঁরা সপ্তাহে পাঁচ দিন কাজ, আট ঘণ্টা ঘুম ও মানসিক স্বাস্থ্যের জন্য ছুটি চান।
তাঁর বক্তব্য, সম্পদ গড়তে কোনো না কোনো প্রজন্মকে মূল্য দিতে হয়। প্রতিটি প্রজন্ম যদি শুধু ভোগ করতে চায়, তাহলে পরবর্তী প্রজন্মকেও সংগ্রাম করতে হবে।

দৈনিক টার্গেট 


























