ঢাকা ০১:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:৪৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

আজ বুধবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এই আদেশ দেন।

একইসঙ্গে, এইচএসসি পরীক্ষার সম্পূরক ও পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশের আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশিকা অনুযায়ী ঘোষিত ভর্তি পরীক্ষার সময়সূচি কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

রিট আবেদনকারীর পক্ষের আইনজীবী ব্যারিস্টার কামারুন মাহমুদ দীপা আদালতের এই আদেশের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

আদালতের এই স্থগিতাদেশের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল গত ১১ নভেম্বর দুপুর ১২টা থেকে। পূর্বঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এই আবেদন চলার কথা ছিল।

এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঁচটি ইউনিটের অধীনে ভর্তি পরীক্ষা আয়োজনের প্রক্রিয়া চলছিল। ইউনিটগুলো হলো—‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’, ‘বিজ্ঞান ইউনিট’, ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’, ‘চারুকলা ইউনিট’ এবং ‘আইবিএ ইউনিট’।

চলতি শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারটি ইউনিটে ভর্তি পরীক্ষার আবেদন ফি ১৫০ টাকা করে বাড়ানো হয়েছে। এর মধ্যে:

বিজ্ঞান, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা ইউনিট: আবেদন ফি ১ হাজার ৫০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ২০০ টাকা করা হয়েছিল।

চারুকলা ইউনিট: আবেদন ফি ১ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৪০০ টাকা নির্ধারণ করা হয়।

আইবিএ ইউনিট: এই ইউনিটের আবেদন ফি অপরিবর্তিত রেখে ১ হাজার ৫০০ টাকা রাখা হয়েছিল।

এর আগে, গত ৯ নভেম্বর নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির এক জরুরি সভায় বেশ কিছু বিভাগে ভর্তির শর্ত শিথিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

ওই সিদ্ধান্ত অনুযায়ী, আবেদনের ন্যূনতম যোগ্যতা অপরিবর্তিত রেখে কয়েকটি বিভাগের ভর্তি পরীক্ষায় নির্দিষ্ট বিষয়ে প্রয়োজনীয় নম্বর এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত ন্যূনতম গ্রেডের শর্ত কমানো হয়েছিল।

নাসার বিনা মূল্যের অনলাইন কোর্স, মিলবে সনদ

বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণায় আগ্রহীদের জন্য বিনা মূল্যে অনলাইন কোর্স চালু করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ‘নাসা ওপেন সায়েন্স এসেনশিয়ালস ২০২৬’ শীর্ষক এ কোর্সে বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। কোর্সটি সম্পন্ন করতে সময় লাগবে প্রায় দুই ঘণ্টা। সফলভাবে শেষ করলে পাওয়া যাবে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ, ক্যাম্পাস বন্ধের হুমকি ছাত্রলীগ নেতার

‘এ ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোবাইল ফোনে কল করে বলেছেন, ১৯ নভেম্বর ক্যাম্পাস বন্ধ রাখতে হবে। মূলত পতিত ফ্যাসিস্ট স্বৈরাচার আমাদের ওপর ভীতিকর পরিবেশ তৈরির জন্য এ ঘটনা ঘটিয়েছে। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা।’

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসিকে অবরুদ্ধ ও হেনস্তার ঘটনায় তদন্ত কমিটি

কমিটির সভাপতি করা হয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুনকে। কমিটির অন্য সদস্যরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক আল-আমিন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব নাফিসা আরেফীন…

জনপ্রিয় টার্গেট

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

প্রকাশ: ০১:৪৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬