রাকসু নির্বাচন পেছালো, ভোট ২৮ সেপ্টেম্বর

শিক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচন ১৩ দিন পিছিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। বুধবার (২৭ আগস্ট) দুপুরে রাকসুর কোষাধ্যক্ষের দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম এ ঘোষণা দেন।

তিনি জানান, পূর্বনির্ধারিত সময়ের মধ্যে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্পন্ন করা সম্ভব হচ্ছিল না। বিশেষত ডোপ টেস্টে দীর্ঘ সময় প্রয়োজন হওয়ায় ভোটের তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে ভোটগ্রহণের স্থান পরিবর্তন করে আবাসিক হল থেকে একাডেমিক ভবনে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংশোধিত তফসিল অনুযায়ী

মনোনয়নপত্র বিতরণ: ৩১ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত দাখিলের সময়সীমা: ১-৪ ও ৭ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত বাছাই: ৮ ও ৯ সেপ্টেম্বর প্রাথমিক তালিকা প্রকাশ: ১১ সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ: ১৫ সেপ্টেম্বর বিকেল ৫টা চূড়ান্ত তালিকা প্রকাশ: ১৬ সেপ্টেম্বর

ভোটগ্রহণ: ২৮ সেপ্টেম্বর বিকেল ৪টা থেকে একাডেমিক ভবনে

এর আগে মঙ্গলবার এক জরুরি বৈঠকে মনোনয়নপত্র বিতরণের সময় ৫ দিন বাড়ানো হয়েছিল। তবে নতুন সিদ্ধান্তের বিরুদ্ধে শাখা ইসলামি ছাত্রশিবিরসহ কয়েকটি ছাত্র সংগঠন বিক্ষোভ করেছে।

দৈনিক টার্গেট

দৈনিক টার্গেট বাংলাদেশী সংবাদ