ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কালো তালিকায় থেকেও পাচ্ছে শতকোটির কাজ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:২৫:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঠিকাদারি প্রতিষ্ঠানটির অফিস রাজধানীর বনানীতে। প্রতিষ্ঠানটি রামেবি প্রতিষ্ঠা প্রকল্পের আওতায় বেজমেন্টসহ ৯ তলা নন-ক্লিনিক্যাল অনুষদ ভবন নির্মাণের কাজ পেয়েছে। গত বছরের নভেম্বর-ডিসেম্বরে দরপত্রপ্রক্রিয়া সম্পন্ন হয়। মেয়াদ চলতি বছরের ১ মার্চ থেকে ২০২৮ সালের ১ মার্চ পর্যন্ত। কিন্তু গত ১৩ সেপ্টেম্বর থেকে দুই বছরের জন্য প্রতিষ্ঠানটি কালো তালিকাভুক্ত হয়েছে।

নথিপত্রে দেখা গেছে, কাজটি পেতে ১৪টি ঠিকাদারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছিল। এনডিই ৯৫ কোটি ৪০ লাখ ২ হাজার ৩৭৯ টাকা দর দিয়ে অষ্টম স্থানে ছিল। কিন্তু অভিজ্ঞতাসহ অন্যান্য বিষয়ের পুনর্মূল্যায়নে এনডিইকে কাজটি দেয় দরপত্র মূল্যায়ন কমিটি। সম্প্রতি প্রতিষ্ঠানটিকে নোয়াও দেওয়া হয়। এরপরই কালো তালিকাভুক্ত হয় এনডিই। বিপিপিএর নথি অনুযায়ী, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) প্রধান কার্যালয়ের জন্য নিকুঞ্জে ১২ তলা ভবন নির্মাণের কাজ পেয়েছিল এনডিই। ২০২১ সালের ৩ জুন চুক্তি হয়। তবে চুক্তি অনুযায়ী কাজ না করায় গত বছরের ১২ মে চুক্তি বাতিল করে ডেসকো। এরপর প্রতিষ্ঠানটিকে চলতি বছরের ১৩ সেপ্টেম্বর থেকে ২০২৮ সালের ১২ সেপ্টেম্বর পর্যন্ত নিষিদ্ধ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং ডেসকো। যদিও রামেবির কাজের নোয়া পাওয়ার পর প্রতিষ্ঠানটি কালো তালিকাভুক্ত হয়েছে।

১৫ নভেম্বর বিপিপিএর প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান স্বাক্ষরিত এক পরিপত্রে বলা হয়েছে, ‘কোনো প্রতিষ্ঠান দরপত্র আহ্বানের পূর্বে বারিত (কালো তালিকাভুক্ত) ছিল না, তবে দরপত্র মূল্যায়নকালে কোনো দরপত্রদাতা কোনো ক্রয়কারী কর্তৃক বারিত হয়েছে এরূপ দরপত্রদাতাও চলমান বা ভবিষ্যতে প্রক্রিয়াধীন সব দরপত্রে অংশগ্রহণের ক্ষেত্রে বিধি অনুযায়ী অযোগ্য বলে বিবেচিত হবে।’

পরিপত্রে আরও বলা হয়, ‘আইনি কাঠামোতে উপযুক্ত বিধান সংযোজন সত্ত্বেও লক্ষ করা যাচ্ছে যে কোনো কোনো দরপত্র মূল্যায়ন কমিটি বিধানের ব্যত্যয় করে বারিত দরপত্রদাতাকে চুক্তি সম্পাদনের জন্য সুপারিশ করছে এবং সুপারিশ অনুমোদনের পর তার সঙ্গে চুক্তিও করা হচ্ছে। এ ধরনের কার্যক্রম সরকারি ক্রয় আইন ও বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন।’

রিভ্যালুয়েশনে এনডিইর পরেই রয়েছে এম জামাল অ্যান্ড কোম্পানি লিমিটেড। তারা ভবনটি নির্মাণ করতে ৯৭ কোটি ৬৩ লাখ ৩৭ হাজার ৯৩১ টাকা দর দিয়েছে। এই প্রতিষ্ঠানের ঠিকাদার মিজানুর রহমান বলেন, ‘এনডিই দুই বছরের জন্য কালো তালিকাভুক্ত হয়েছে। এ রকম বহু উদাহরণ রয়েছে যে প্রথম প্রতিষ্ঠান অযোগ্য বিবেচিত হলে কাজ পেয়েছে দ্বিতীয় প্রতিষ্ঠান। কিন্তু এখনো এনডিইর নোয়া বাতিল করা হয়নি। এটি হতাশাজনক।’

অভিযোগ পাওয়া গেছে, এনডিইকে কাজ দিতে মোটা অঙ্কের অর্থের লেনদেন হয়েছে। এ জন্য সর্বনিম্ন দরদাতা না হলেও রিভ্যালুয়েশনের নামে প্রতিষ্ঠানটিকে কাজ দেওয়া হয়েছে। এ কারণে কালো তালিকাভুক্ত হলেও এখন প্রতিষ্ঠানটির নোয়া বাতিল করা হচ্ছে না।

জানতে চাইলে রামেবির উপপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রকৌশলী আশরাফুল ইসলাম বলেন, ‘আমরা নোয়া দেওয়ার পর এনডিই কালো তালিকাভুক্ত হয়েছে। এখন পর্যন্ত কোনো নির্মাণকাজ শুরু হয়নি। এ অবস্থায় আমাদের করণীয় কী, তা জানতে চেয়ে বিপিপিএতে চিঠি দেওয়া হয়েছে। যেভাবে নির্দেশনা আসবে, সেভাবে পদক্ষেপ নেওয়া হবে।’

নোয়া পাওয়ার পরেও কালো তালিকাভুক্ত হলে প্রতিষ্ঠান অযোগ্য বিবেচিত হবে—বিপিপিএর এমন পরিপত্রের পরও এনডিইর ব্যাপারে পদক্ষেপ না নেওয়ার বিষয়ে জানতে চাইলে উপাচার্য ও রামেবি স্থাপন প্রকল্পের পরিচালক (পিডি) অধ্যাপক ডা. জাওয়াদুল হক বলেন, ‘তাহলে তো মিটে গেল। বিপিপিএ যদি এমন পরিপত্র দেয়, তাহলে তো সব স্পষ্ট। এ রকম হলে আমরা ওই প্রতিষ্ঠানকে দিয়ে কাজ করাব না। এখন পরবর্তী প্রতিষ্ঠান কাজ পাবে, না কি নতুন করে দরপত্র আহ্বান করতে হবে, সেটা জেনে নিয়ে পদক্ষেপ নেব।’

রাকসুর তফসিলের দাবিতে প্রশাসন ভবনের সামনে অবস্থান

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা ও সিনেট অধিবেশন আহ্বানের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ‘রাবি সংস্কার আন্দোলন’। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন সংগঠনটির নেতারা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন

বাসে মিলল দুই পিস্তল, চেকপোস্টের আগেই পালালেন যাত্রী

রাজশাহীতে চেকপোস্টের খবর পেয়ে বাস থেকে নেমে পালিয়ে গেছেন সন্দেহভাজন এক যাত্রী। পরে ওই বাসের মালামাল রাখার বক্সে একটি ফলের কার্টনের ভেতর থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)।

দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে ৫০ লাখ নেন সার্জেন্ট সাবিহা

যেদিন বিবাহবিচ্ছেদ হয়েছিল, সেদিনই সাবিহা তাঁর মাধ্যমে মাহবুব আলমের কাছ থেকে ৫০ লাখ টাকা নিয়েছিলেন। তবে এত বড় অঙ্কের টাকা নিজের ব্যাংক হিসাবের মাধ্যমে লেনদেন করা ঠিক হয়নি বলে তিনি স্বীকার করেন…

জনপ্রিয় টার্গেট

কালো তালিকায় থেকেও পাচ্ছে শতকোটির কাজ

প্রকাশ: ০১:২৫:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬