ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুলিয়ারচরে ডেকে নিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:৩৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ১৩ বার পঠিত হয়েছে

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৬ অক্টোবর বিকেলে ছোট ভাইকে সঙ্গে নিয়ে বোনের বাড়িতে যাচ্ছিল কিশোরী। পথে হবি মিয়া তাদের জোর করে নিজের বাড়ির রান্নাঘরে নিয়ে যান। এ সময় কিশোরীর ছোট ভাই কান্নাকাটি শুরু করলে শব্দ শুনে বাড়ির উঠানে আসেন তাদের খালা। তাঁকে দেখে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান।

পরে খালা কিশোরীর কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে সে জানায়, রাস্তা থেকে জোর করে ধরে নিয়ে রান্নাঘরে আটকে তাকে ধর্ষণ করা হয়েছে।

কিশোরীর বাবা জানান, প্রথমে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হন তাঁরা। পরে গত ৩১ অক্টোবর মেয়েকে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসকেরা তাকে কিশোরগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠান। সেখানে পাঁচ দিন ভর্তি রেখে তার চিকিৎসা করা হয়।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ডায়াবেটিস সচেতনতায় কিশোরগঞ্জে ৭ কিলোমিটার ম্যারাথন

ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতা বাড়াতে কিশোরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ৭ কিলোমিটার ম্যারাথন। বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে কিশোরগঞ্জ ডায়াবেটিক সমিতির উদ্যোগে আয়োজিত এ ম্যারাথনে অংশ নেন সাত শতাধিক মানুষ। নিয়মিত হাঁটা ও শরীরচর্চার মাধ্যমে সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতেই এ আয়োজন করা হয়।

সংঘর্ষ-খুন ও চুরি-ছিনতাই ঠেকাতে কিশোরগঞ্জ শহরজুড়ে ২৫০ এআই ক্যামেরা

কোথাও পার্ক করে রাখা মোটরসাইকেল মুহূর্তেই উধাও, কোথাও ব্যস্ত সড়কে ছিনতাই। আবার পাড়া-মহল্লায় কিশোর গ্যাংয়ের সংঘবদ্ধ মহড়া। তুচ্ছ বিরোধকে কেন্দ্র করে ঘটছে মারামারি, সংঘর্ষ, এমনকি প্রাণহানির ঘটনাও। এ পরিস্থিতি বদলাতে কিশোরগঞ্জ শহরজুড়ে স্থাপন করা হচ্ছে ২৫০টি সিসিটিভি ক্যামেরা।

জনপ্রিয় টার্গেট

শেখ পরিবারের বিরুদ্ধে দুদকের ২৪ মামলা, আসামি ২ শতাধিক

কুলিয়ারচরে ডেকে নিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

প্রকাশ: ০৫:৩৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬