ঢাকা ০১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মেসির জন্য আর্জেন্টিনার দরজা খোলা রাখলেন স্কালোনি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:০৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

বেনিনের বিপক্ষে মনুমেন্তাল স্টেডিয়ামে ঐতিহাসিক ম্যাচের মধ্য দিয়ে আর্জেন্টিনার হয়ে খেলোয়াড়ি জীবনের ইতি টেনেছেন মেসি। তবে জাতীয় দলের সঙ্গে তাঁর সম্পর্কের নতুন অধ্যায় শুরু হতে পারে। অন্তত সেই সম্ভাবনার দরজা খোলা রেখেছেন স্কালোনি।

কোস্টারিকার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মেসিকে নিজের কোচিং স্টাফে যুক্ত করার বিষয়ে প্রশ্ন করা হয় স্কালোনিকে। উত্তরে তিনি বলেন, ‘সে যদি এখানে আসতে চায়, তাহলে কোনো সমস্যাই নেই। এখন যেহেতু ওয়াল্টার চলে যাচ্ছে, দেখা যাক… সে চলে আসুক।’

তবে খেলোয়াড়ি জীবন শেষে কোচিং পেশায় আসার ইচ্ছা নেই মেসির। বরং ফুটবল প্রশাসন ও ক্রীড়া ব্যবস্থাপনায় কাজ করতে চান আর্জেন্টাইন মহাতারকা। এরই মধ্যে সেই পথে কাজও শুরু করেছেন তিনি। আর্জেন্টিনার ক্লাব লিওনেস দে রোসারিও, স্পেনের এলদেন্স এবং লুইস সুয়ারেজের সঙ্গে উরুগুয়ের দেপোর্তিভো এলএসএমের সঙ্গে যুক্ত হয়েছেন আটবারের ব্যালন ডি'অরজয়ী তারকা।

এদিকে মেসির অবসর নিয়েও এখনই ভাবতে চান না স্কালোনি। তাঁর বিশ্বাস, ক্লাব ফুটবলে আরও অনেক দিন খেলবেন এই ফরোয়ার্ড। এমনকি ২০৩০ সালের পরও মেসিকে মাঠে দেখার আশা করছেন তিনি।

অন্যদিকে আর্জেন্টিনার কোচিং স্টাফ ছাড়ছেন ওয়াল্টার স্যামুয়েল। নিজের কোচিং ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন স্কালোনির দীর্ঘদিনের এই সহযোগী। তবে তাঁর জায়গায় আপাতত কাউকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন আর্জেন্টিনা কোচ।

স্কালোনি বলেন, ‘প্রাথমিকভাবে আমরা কাউকে যুক্ত করছি না। আমরা মনে করি, যেভাবে আছি, সেভাবেই কাজ চালিয়ে যেতে পারব। আপাতত এভাবেই এগোতে চাই। তবে ভবিষ্যতে যুবদল থেকে কয়েকজন আমাদের সহায়তা করতে পারে।’

স্যামুয়েলের বিদায় প্রসঙ্গে স্কালোনি আরও বলেন, ‘ওয়াল্টার আগেই আমাদের জানিয়েছিল, সে নিজের কোচিং ক্যারিয়ার শুরু করতে চায়। তার প্রতি আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। সে আমার বন্ধু। তার নতুন যাত্রার জন্য শুভকামনা জানাই।’

আমাকে খেলতে দিন, ভিনিসিয়ুসের সাবেক প্রেমিকার সঙ্গে প্রেমের গুঞ্জনে নেইমার

ভিনিসিয়ুস জুনিয়রের সাবেক প্রেমিকা ভার্জিনিয়া ফনসেকার সঙ্গে নেইমারের প্রেমের গুঞ্জন ছড়িয়েছে ব্রাজিলের সংবাদমাধ্যমে। তবে এমন খবরকে সরাসরি মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন এই ফরোয়ার্ড

রং হারানো মঞ্চে ভারত-পাকিস্তান ফাইনাল

রং হারানো মঞ্চে ভারত-পাকিস্তান ফাইনাল

হাজার টাকার টিকিট নেমে এসেছে ২০০ টাকায়। তবু ফাইনালের আগে ঢাকার ফুটবল-আঙিনায় নেই চেনা কোলাহল, নেই টিকিটের জন্য সেই হাহাকার। অথচ আজ জাতীয় স্টেডিয়ামে রাত ৮টায় সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপার লড়াইয়ে নামছে দক্ষিণ এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান

ফিফা সভাপতি নির্বাচনে ইনফান্তিনোর শক্ত প্রতিদ্বন্দ্বী দাঁড় করাচ্ছে উয়েফা

ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) সভাপতি নির্বাচনে বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিপক্ষে শক্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। এতে ইনফান্তিনোর বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হওয়ার পথ অনিশ্চয়তায় পড়েছে।

জনপ্রিয় টার্গেট

চাঁদা না দেওয়ায় চালকসহ দুজনকে ছুরিকাঘাতের অভিযোগ, একজনের অবস্থা সংকটাপন্ন

মেসির জন্য আর্জেন্টিনার দরজা খোলা রাখলেন স্কালোনি

প্রকাশ: ০১:০৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬