ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেওয়ানগঞ্জে মায়ের অভিযোগে মাদকাসক্ত সহোদর ২ ভাইয়ের কারাদণ্ড

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০৫:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ২৬ বার পঠিত হয়েছে

আজ সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাদমান সাকিবকে (২৪) এক বছর এবং তাঁর ছোট ভাই মো. সান তাসফিকে (১৯) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।

দণ্ডপ্রাপ্ত সাকিব ও তাসফি উপজেলার চিকাজানী ইউনিয়নের কাজলাপাড়া গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে মাদকের নেশায় জড়িয়ে পড়েন ওই দুই ভাই। নেশার টাকা জোগাড় করতে প্রায়ই তারা বিভিন্ন অপরাধমূলক কাজে জড়াতেন। ছেলেদের সুস্থ জীবনে ফিরিয়ে আনতে মা ছাবিনা ইয়াসমিন নানাভাবে চেষ্টা করেও সফল হননি।

সম্প্রতি টাকার জন্য দুই ভাই আরও বেপরোয়া হয়ে উঠলে মাকে মারধর ও শারীরিক-মানসিক নির্যাতন করা তাদের নিত্যদিনের ঘটনায় পরিণত হয়। একপর্যায়ে নিরুপায় হয়ে মা থানা-পুলিশে অভিযোগ দেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ইউএনও শাহ জহুরুল হোসেন বলেন, জিজ্ঞাসাবাদে দুই ভাই মাদক সেবন ও পরিবারের সদস্যদের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণের কথা স্বীকার করেছে। এরপর একজন ছয় মাসের এবং অপরজনকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। মাদক নির্মূলে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, মায়ের অভিযোগের ভিত্তিতে দুই ছেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাঁদের দণ্ড দেন ইউএনও। দণ্ডপ্রাপ্ত দুই ভাইকে কারাগারে পাঠানো হয়েছে।

ইসলামপুরে সেই এসআইয়ের বিরুদ্ধে ঘুষ-হয়রানির অভিযোগে তদন্ত শুরু

জহুরুলের অভিযোগ, দুই দফায় মোট ২৯ হাজার টাকা নেওয়ার পরও মামলার কোনো আসামিকে গ্রেপ্তার করেননি এসআই জিল্লুর। বরং আসামিদের কাছ থেকে ঘুষ নিয়ে বাদীর সঙ্গে দুর্ব্যবহার করেছেন। তবে এসব অভিযোগ অস্বীকার করে আসছেন অভিযুক্ত এসআই।

শূন্যরেখায় ১০৫ ঘণ্টা ধরে নারীর মানবেতর জীবনযাপন, খাবার মিলছে রুটি-কলা

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ হওয়ায় পর থেকে সেই নারী পাঁচ দিন ধরে জামালপুর ভারতীয় সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছেন। ফলে খোলা আকাশের নিচে বিএসএফের দেওয়া রুটি-পানি খেয়ে মানবেতর জীবন যাপন করছেন তিনি। ভুক্তভোগী ওই নারী কোন দেশের নাগরিক বা কেন তাঁকে বাংলাদেশে পুশ ইনের

জামালপুরে ইয়াবাসহ চার মাদক কারবারি আটক

জামালপুরে ইয়াবাসহ চার মাদক কারবারি আটক

আটক ব্যক্তিরা হলেন গাজীপুরের বাসন থানার বাইপাস পেয়ারা বাগান এলাকার জাহাঙ্গীর আলী খানের ছেলে আবদুল খালেক ওরফে জাহিদ খান (৩৩), একই এলাকার মৃত ইমাম হোসেনের ছেলে বাবুল (৪৫), নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার বাগমুচরা গ্রামের শাহীন আলমের ছেলে রনি (৩০) এবং ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানার রগুনাথপুর গ্রামের…

জনপ্রিয় টার্গেট

দেওয়ানগঞ্জে মায়ের অভিযোগে মাদকাসক্ত সহোদর ২ ভাইয়ের কারাদণ্ড

প্রকাশ: ১২:০৫:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬