ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অস্বাস্থ্যকর ও বাসি খাবারে জরিমানা গুনল কক্সবাজারের কাসুন্দি ও জামান হোটেল

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:৪৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

গত শনিবার কক্সবাজার শহরের লাবণী এলাকার কাসুন্দি রেস্তোরাঁ ও ঝাউতলার জামান হোটেলে অভিযান চালানো হয়। অস্বাস্থ্যকর ও বাসি খাবার পরিবেশনের দায়ে প্রতিষ্ঠান দুটিকে তিন লাখ টাকা করে জরিমানা করা হয়।

স্বপ্ন সুপার শপে বিভিন্ন অনিয়ম পাওয়ায় তিন লাখ টাকা জরিমানা করা হয়। চৌরঙ্গী বেকারিতে আট ধরনের অনিয়ম পাওয়ায় আট লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

চৌরঙ্গী বেকারির অনিয়মের মধ্যে ছিল খাদ্য উৎপাদনস্থলে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ, মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হাইড্রোজ ব্যবহার, লেবেলবিহীন ভেজাল ঘি উৎপাদন এবং ময়লা কাপড় দিয়ে ঢেকে দই তৈরি করা।

কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক এস এম গিয়াস উদ্দিন অভিযানে নেতৃত্ব দেন।

অভিযানের খবর ছড়িয়ে পড়ার পর কক্সবাজার জেলা রেস্তোরাঁ মালিক সমিতির পক্ষ থেকে সড়ক অবরোধসহ আন্দোলনের হুমকি দেওয়া হয়। শহরের নাগরিক সমাজ ও পরিবেশবাদীরা বলছেন, পর্যটন শহরের ভাবমূর্তি রক্ষা এবং মানুষের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান আরও জোরদার করা প্রয়োজন।

কক্সবাজার জেলা রেস্তোরাঁ মালিক সমিতি ও প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, কক্সবাজার শহর ও মেরিন ড্রাইভ এলাকায় অন্তত ৮০০টি রেস্তোরাঁ রয়েছে। এসব রেস্তোরাঁ ও হোটেলের বেশির ভাগই পর্যটকনির্ভর। হোটেল-রেস্তোরাঁয় অতিরিক্ত দাম আদায় ও মানহীন খাবার বিক্রির অভিযোগ প্রায়ই ওঠে।

স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের অভিযোগ, শহরের অনেক রেস্তোরাঁয় খাবারের দাম নির্ধারণে কোনো স্বচ্ছতা নেই। একই ধরনের খাবারের দাম একেক রেস্তোরাঁয় একেক রকম। অনেক ক্ষেত্রে খাবারের তালিকায় উল্লেখ করা দামের সঙ্গে বিলের অঙ্কের মিল থাকে না। পর্যটকদের কাছ থেকে তুলনামূলক বেশি দাম আদায়ের অভিযোগও রয়েছে।

পর্যটন মৌসুমে শহরের হোটেল-মোটেল জোন, কলাতলী, সুগন্ধা ও সৈকতসংলগ্ন এলাকার রেস্তোরাঁগুলোতে পর্যটকদের ভিড় বাড়ে। ওই সময় খাবারের দাম ও মান নিয়ন্ত্রণে কার্যকর নজরদারির অভাবে ভোক্তারা প্রতারণার শিকার হন বলে অভিযোগ রয়েছে।

কক্সবাজার জেলা রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক জাবেদ ইকবাল বলেন, ‘অনিয়মের বিরুদ্ধে প্রশাসন অভিযান চালাচ্ছে, তাতে আপত্তি নেই। কিন্তু বিশাল অঙ্কের জরিমানা করায় ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়ছেন।’

বাংলাদেশ পরিবেশ আন্দোলনের কক্সবাজার শাখার সাধারণ সম্পাদক করিম উল্লাহ কলিম বলেন, ‘নামকরা প্রতিষ্ঠানের বিরুদ্ধেও খাদ্যে ভেজালের অভিযোগ উঠেছে, যা পর্যটন শহরের জন্য অত্যন্ত দুঃখজনক।’

কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা বলেন, ‘কক্সবাজার শহরের চৌরঙ্গী বেকারি একটি প্রাচীন প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানে যেসব অনিয়ম ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উঠে এসেছে, তা হতাশাজনক।’ নিয়মিত তদারকির মাধ্যমে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য জানান, কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রমের আওতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বিভিন্ন খাদ্য পরিবেশন ও বিক্রয়কারী প্রতিষ্ঠান পরিদর্শন করে নানা অসংগতি পাওয়া যায়। ভোক্তা পর্যায়ে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো. হাসান-আল-মারুফ বলেন, ভেজাল খাবার ও অতিরিক্ত দাম আদায়ের বিরুদ্ধে জেলা প্রশাসন এবং অধিদপ্তর নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভোক্তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবসায়ীকে জরিমানা করার পাশাপাশি সতর্ক করা হচ্ছে।

টেকনাফে বিজিবির টহল দলে হামলা, যৌথ অভিযানে আটক ৩

কক্সবাজারের টেকনাফে বিজিবির টহল দলের ওপর ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। হামলায় বিজিবির এক সদস্য আহত হয়েছেন। টহল দলের একটি পিকআপের তিনটি কাচ ভাঙচুর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

টেকনাফে পুলিশের সঙ্গে যুবলীগের সংঘর্ষ, মাথা ফাটল এসআইয়ের

কক্সবাজারের টেকনাফে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের চেষ্টাকে কেন্দ্র করে পুলিশ ও নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে জাফর আলম নামের পুলিশের এক উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন। এ সময় পুলিশের একটি গাড়িও ভাঙচুর করা হয়…

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনে ব্রিটিশ রাজপরিবারের সদস্য সোফি

ব্রিটিশ রাজপরিবারের সদস্য ও এডিনবার্গের ডাচেস সোফি হেলেন রিস-জোনস কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেছেন। আজ মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি রোহিঙ্গা নারী, শিশু ও প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষা, শিক্ষা, কর্মসংস্থান এবং মানবিক সহায়তায় পরিচালিত বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।

জনপ্রিয় টার্গেট

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আজমুল হত্যায় এজাহারনামীয় আসামিদের গ্রেপ্তারের দাবি

অস্বাস্থ্যকর ও বাসি খাবারে জরিমানা গুনল কক্সবাজারের কাসুন্দি ও জামান হোটেল

প্রকাশ: ০৫:৪৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬