ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদা না পেলে করণীয়?

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:১৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

কারা দিলেন এই আইডিয়া, তা জানতে হলে পড়তে হবে ১৫ নভেম্বর আজকের পত্রিকায় প্রকাশিত একটি খবর। খবরে বলা হয়েছে, গত শুক্রবার মধ্যরাতে রাজধানী মোহাম্মদপুরের অনুরাগ রেস্তোরাঁ ও অনুরাগ ফার্মার সামনে তিনটি গুলি ছোড়ে দুর্বৃত্তরা। সিসিটিভি ফুটেজে হেলমেট পরা দুই ব্যক্তিকে গুলি ছুড়ে পালিয়ে যেতে দেখা গেছে। কাছেই মোটরসাইকেল নিয়ে অপেক্ষা করছিল আরও কয়েকজন। এর আগেও সেখানে দুই দফা ককটেল বিস্ফোরণ করা হয়েছে।

কারা করল এই কাজ? রেস্তোরাঁ ও ফার্মেসির মালিক সৈয়দ হাসান নুর ইসলাম অভিযোগ করছেন, মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী ‘কিলার পাপ্পু’র নাম ব্যবহার করে ৫ নভেম্বর তাঁকে ফোন করে চাঁদা দাবি করা হয়। চাঁদা না দিলে বাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। অর্থাৎ, ব্যবসাপ্রতিষ্ঠান লক্ষ্য করে হামলার ঘটনা আকস্মিক কোনো উত্তেজনার ফল নয়; বরং পরিকল্পিতভাবেই সংঘটিত হয়েছে বলে প্রতীয়মান হয়।

এখানে একটি বিষয় বিশেষভাবে লক্ষণীয় যে চাঁদা দাবি করে তা আদায়ে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে। ব্যবসাপ্রতিষ্ঠানে গুলি ছুড়ে হামলাকারীরা কার্যত একটি বার্তা দিতে চাইছে—এলাকায় আইন নয়, তাদের ইচ্ছাই শেষ কথা। এমন পরিস্থিতিতে একজন সাধারণ ব্যবসায়ী কীভাবে নিরাপদে ব্যবসা পরিচালনা করবেন? বিনিয়োগ, কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ডের পরিবেশই-বা কীভাবে বজায় থাকবে?

ঘটনাস্থলের কাছেই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সামনেও যদি সন্ত্রাসীরা নির্বিঘ্নে অস্ত্রের মহড়া দিতে পারে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? সব মিলিয়ে ঘটনাটি জনপদে সন্ত্রাসী তৎপরতার বিপজ্জনক উপস্থিতির ইঙ্গিত দেয়। সৌভাগ্যক্রমে এ ঘটনায় কেউ হতাহত হননি। কিন্তু প্রশ্ন হচ্ছে, পরবর্তী হামলায়ও কি একই সৌভাগ্যের ওপর নির্ভর করতে হবে?

পুলিশ বলছে, ফুটেজ দেখে অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে। ভুক্তভোগীরা লিখিত অভিযোগ না করায় আইনানুগ ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। কিন্তু চাঁদাবাজির হুমকি ও গুলিবর্ষণের মতো ঘটনায় পুলিশের উদ্যোগ কি শুধু লিখিত অভিযোগের অপেক্ষায় সীমাবদ্ধ থাকতে পারে? রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব অপরাধ সংঘটিত হওয়ার পর প্রতিক্রিয়া দেখানোই নয়, অপরাধ প্রতিরোধ করাও।

রাজনৈতিক পরিচয় যা-ই হোক, কোনো নাগরিক বা ব্যবসায়ী সন্ত্রাসের শিকার হলে তাঁর নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। একই সঙ্গে অপরাধীর রাজনৈতিক পরিচয় বা প্রভাব বিবেচনা না করে নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় একদিন গুলির শব্দই হয়ে উঠবে নাগরিক জীবনের স্বাভাবিক অনুষঙ্গ, আর নিরাপত্তা থাকবে কেবল রাষ্ট্রীয় বক্তৃতায়।

বন কর্মকর্তার অপকর্ম

বন কর্মকর্তার অপকর্ম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা বন বিভাগের সুয়াগাজী চেক স্টেশনের কর্মকর্তা মো. নাজমুল হাসানের বিরুদ্ধে কাঠ বহনকারী ট্রাক আটকে চেকিংয়ের নামে বড় অঙ্কের ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে।

শিশুদের বাঁচাতেই হবে

শিশুদের বাঁচাতেই হবে

দেশে এ বছরের শুরুতে হঠাৎ শিশুদের মধ্যে হামের প্রাদুর্ভাব দেখা যায়। কিছুদিনের মধ্যে রোগীর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে শিশুমৃত্যুর সংখ্যা বাড়তে থাকে। গত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যু হয়েছে।

আতঙ্কের শহর খুলনা

আতঙ্কের শহর খুলনা

খুলনার সাবেক সিভিল সার্জন ও খুলনা মেডিকেল কলেজের সদ্য অবসরে যাওয়া ডেপুটি ডিরেক্টর সুজাত আহমেদের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ৮ নভেম্বর হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে ফোন, বার্তা পাঠিয়ে নগরীর একটি সন্ত্রাসী গোষ্ঠী ‘বি কোম্পানি’র পরিচয়ে এই চাঁদা দাবি করা হয়।

জনপ্রিয় টার্গেট

গাজীপুরে ২২ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

চাঁদা না পেলে করণীয়?

প্রকাশ: ১২:১৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬