ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অভিবাসন সংকট সামনে রেখে প্রেসিডেন্ট নির্বাচন হচ্ছে কেপ ভার্দেতে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:০০:১১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

আফ্রিকার মূল ভূখণ্ড থেকে ৬০০ কিলোমিটারের বেশি পশ্চিমে আটলান্টিক মহাসাগরে অবস্থিত সাবেক পর্তুগিজ উপনিবেশ কেপ ভার্দে। দেশটির জনসংখ্যা প্রায় পাঁচ লাখ। তবে দেশটির ভেতরে বসবাসকারী মানুষের তুলনায় বিদেশে থাকা কেপ ভার্দীয়দের সংখ্যা বেশি। তাঁদের অধিকাংশের বসবাস যুক্তরাষ্ট্র ও পর্তুগালে।

রয়টার্স জানিয়েছে, বর্তমান প্রেসিডেন্ট নেভেস টানা ১৫ বছর দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২১ সালে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি কেপ ভার্দের প্রাচীনতম রাজনৈতিক দল আফ্রিকান পার্টি ফর দ্য ইন্ডিপেনডেন্স অব কেপ ভার্দে (পিএআইসিভি)-এর সদস্য। গত মে মাসে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে দলটি ৭২টি আসনের মধ্যে ৩৭টি পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এর ফলে ফ্রান্সিসকো কারভালহো প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পান।

নির্বাচনে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিশ্লেষকদের ধারণা, তাঁদের মধ্যে নেভেস সবচেয়ে ভালো করবেন। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী জোয়ানা রোসা মুভমেন্ট ফর ডেমোক্রেসি দলের প্রার্থী। পার্লামেন্ট নির্বাচনের আগে টানা ১০ বছর দেশটির ক্ষমতায় ছিল দলটি।

কেপ ভার্দের শাসনব্যবস্থা সংসদীয় ও প্রেসিডেন্টশাসিত পদ্ধতির সমন্বয়ে গঠিত। এ ব্যবস্থায় প্রেসিডেন্টের ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে। পাশাপাশি রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় ও মধ্যস্থতাকারীর ভূমিকাও পালন করেন তিনি।

পর্যটননির্ভর দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে চলতি বছর আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনাম হয়েছে কয়েকটি ঘটনায়। দেশটির পুরুষ ফুটবল দল বিশ্বকাপের নকআউট পর্বে পৌঁছানোর পাশাপাশি এর উপকূলের কাছেই একটি প্রমোদতরিতে হান্টাভাইরাসের সংক্রমণের ঘটনাও আলোচনায় আসে।

তবে দেশটির বড় চ্যালেঞ্জ তরুণদের বিদেশমুখিতা। কাজের সন্ধানে প্রতিবছর বহু তরুণ দেশ ছেড়ে বিদেশে চলে যাচ্ছেন। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পেলে তরুণদের নিয়ে একটি সম্মেলন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন নেভেস। অন্যদিকে জোয়ানা রোসা বলেছেন, সরকারকে এমন পরিবেশ তৈরি করতে হবে, যাতে তরুণেরা নিজ দেশেই নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারেন এবং বিদেশে পাড়ি জমানোর প্রবণতা বন্ধ হয়।

স্থানীয় সময় রোববার সকাল ৮টায় (বাংলাদেশ সময় দুপুর ১২ টা) ভোট গ্রহণ শুরু হওয়ার কথা ছিল। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত (বাংলাদেশ সময় রাত ১০ টা)। নির্বাচনের প্রাথমিক সরকারি ফল দুই থেকে তিন দিনের মধ্যে প্রকাশিত হতে পারে।

কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পেলে সর্বোচ্চ ভোট পাওয়া দুই প্রার্থীর মধ্যে দ্বিতীয় দফার নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৯ নভেম্বর।

কঙ্গোতে ইবোলা: স্বাস্থ্যকর্মীদের বেতন বন্ধ, সাহায্যের কোটি কোটি ডলার গেল কই

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) প্রাণঘাতী ইবোলার প্রাদুর্ভাব মোকাবিলায় বরাদ্দকৃত শত শত মিলিয়ন মার্কিন ডলার প্রকৃত প্রাপকদের কাছে পৌঁছাচ্ছে না বলে সতর্ক করেছে আন্তর্জাতিক চিকিৎসা দাতব্য সংস্থা মেদসাঁ সঁ ফ্রঁতিয়ের (এমএসএফ)।

ইউক্রেন যুদ্ধে যাওয়ার পথে দক্ষিণ আফ্রিকায় ৯ বিদেশি গ্রেপ্তার

ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে অংশ নিতে দক্ষিণ আফ্রিকা ছেড়ে যাওয়ার প্রস্তুতিকালে ৯ বিদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গতকাল রোববার সন্ধ্যায় জোহানেসবার্গ ও এর আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বয়স ২০ থেকে ২৬ বছরের মধ্যে।

সেনেগালের উপকূলে নৌকাডুবিতে ৩৪ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের উপকূলে অভিবাসনপ্রত্যাশী বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। সেনেগাল প্রেস এজেন্সি (এপিএস) এক সরকারি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, ছোট কাঠের নৌকাটি সেনেগালের রাজধানী ডাকার ও উত্তরাঞ্চলীয় শহর সেন্ট লুইয়ের মধ্যবর্তী…

জনপ্রিয় টার্গেট

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীরের ৪ দিনের রিমান্ড মঞ্জুর

অভিবাসন সংকট সামনে রেখে প্রেসিডেন্ট নির্বাচন হচ্ছে কেপ ভার্দেতে

প্রকাশ: ০৬:০০:১১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬