ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভুলের জন্য ক্ষমা চাইলেন শ্রাবণ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:১৫:০৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

জাতীয় স্টেডিয়ামে গতকাল সাফের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে থেমে যায় বাংলাদেশের পথচলা। গোল হজমের দায়ে সামাজিক মাধ্যমে তোপের মুখে এখন শ্রাবণ। আজ নিজের অফিশিয়াল ফেসবুক পেজে এক বিবৃতিতে বাংলাদেশ গোলরক্ষক বলেন, ‘আজ দুঃখ-ভারাক্রান্ত হৃদয়ে যে এসব কথা লিখতে হবে, কখনো ভাবতেও পারিনি। অনাকাঙ্ক্ষিত এক ভুল ছিল। যার ফলে বদলে গেছে সবকিছু। এটা আমার জন্য একটা শিক্ষা হয়ে থাকবে।;

ভুটানকে ১-০ গোলে হারানোর পর শ্রীলঙ্কাকে বাংলাদেশ হারায় ৪-০ গোলে। পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ ওঠে সেমিফাইনালে। দুই ম্যাচেই ক্লিনশিট ছিল টমাস ডুলির দলের। হামজা চৌধুরী, মোহাম্মদ ইব্রাহিম, ফারহান আলী ওয়াহিদ, শমিত সোম, রাকিব হোসেন—এই পাঁচ ফুটবলার গোল করেন। তাছাড়া গতকাল শুরুর একাদশে আট প্রবাসী ফুটবলার নিয়ে খেলেছে বাংলাদেশ। ছন্দে থাকা বাংলাদেশ ২৩ বছর পর সাফে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছিল। পাকিস্তানের বেশ কিছু আক্রমণ দারুণভাবে সামলেছেন শ্রাবণ। কিন্তু ৮৬ মিনিটে তাঁর কী মতিভ্রম হলো, সেটা তিনিই ভালো বলতে পারবেন। এমনকি পাকিস্তান কোচ নলবার্তো সোলানোও এমন ভুল শ্রাবণের কাছ থেকে প্রত্যাশা করেননি।

হারের পর শ্রাবণের শরীরী ভাষা থেকেই বোঝা যাচ্ছিল, তিনি কতটা অনুতপ্ত। আজ ফেসবুকে তিনি লিখেছেন, ‘গত রাতে আপনাদের সবার সঙ্গে আনন্দে মেতে ওঠার স্বপ্ন দেখেছিলাম। কোচ, সতীর্থ এবং দেশের সবার কাছে ক্ষমা চাইছি। সত্যিই দুঃখিত বাংলাদেশ।’

বাংলাদেশকে ৮৫ মিনিট পর্যন্ত আগলে রেখেছিলেন গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। একের পর এক দুর্দান্ত সেভে বাঁচিয়েছেন দলকে। মনে হচ্ছিল, অতিরিক্ত সময়েই হয়তো নির্ধারিত হবে ম্যাচের ভাগ্য। কিন্তু সেই শ্রাবণই মুহূর্তের ভুলে ডেকে আনলেন সর্বনাশ। থ্রো-ইন করতে গিয়ে বল তুলে দিলেন প্রতিপক্ষের পায়ে। সেই ভুলের খেসারত দিল পুরো বাংলাদেশ দল। আবদুল সামাদের গোলে স্বপ্নভঙ্গ হলো স্বাগতিকদের। ফাইনালে উঠল পাকিস্তান।

এর আগে দিনের প্রথম সেমিফাইনালে ভুটানকে ২-১ গোলে হারিয়ে সাফের ইতিহাসে রেকর্ড ১৪তম বারের মতো ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। আগামী ১৭ নভেম্বর শিরোপার লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান।

ব্যাগ গুছিয়ে বিদায় নাও, আনচেলত্তিকে রোমারিওর কড়া বার্তা

জাপানের কাছে ৩-২ গোলে হারের পর ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির ওপর ক্ষোভ ঝেড়েছেন দেশটির কিংবদন্তি ফুটবলার রোমারিও। ইতালিয়ান এই কোচকে অবিলম্বে বরখাস্ত করার দাবি তুলেছেন ১৯৯৪ বিশ্বকাপজয়ী সাবেক এই স্ট্রাইকার।

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের রেকর্ড লজ্জা

ক্রিশ্চিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণার পর প্রথম ম্যাচেই বড় ধাক্কা খেল পর্তুগাল। শনিবার রাতে উয়েফা নেশনস লিগে নিজেদের মাঠে ডেনমার্কের কাছে ৪-১ গোলে হেরেছে তারা

কাউকে দোষ দিতে চান না হামজা

কাউকে দোষ দিতে চান না হামজা

শেষ বাঁশি বাজার পর মাঠের মাঝেই মুখ ঢেকে বসে পড়েছিলেন। ড্রেসিংরুম থেকে বেরিয়ে মিক্সড জোনে সাংবাদিকদের সামনে যখন দাঁড়ালেন, হামজা চৌধুরীর চোখেমুখে তখনো রাজ্যের অবিশ্বাস। পুরো ম্যাচে লড়াই করে, দারুণ সব গোলের সুযোগ তৈরি করেও শেষ মুহূর্তের ভুলে হার—ফুটবলের এই নিষ্ঠুর রূপটা যেন কিছুতেই মেনে নিতে পারছিলেন

জনপ্রিয় টার্গেট

সিলেটে গভীর রাতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগ

ভুলের জন্য ক্ষমা চাইলেন শ্রাবণ

প্রকাশ: ০৪:১৫:০৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬