ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান, এক লাখ টাকা জরিমানা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:১৪:১১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

আজ রোববার (১৫ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার বাউসা ইউনিয়নের পীরগাছা নতুনপাড়া গ্রামের নাসির উদ্দীন সরকারের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। নাসির উদ্দীন ওই গ্রামের আফু সরকারের ছেলে।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুশরাত জাহান অনন্যা। পুলিশ সদস্যদের সহযোগিতায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত নাসির উদ্দীনকে এক লাখ টাকা জরিমানা করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নাসির উদ্দীন নিজ বাড়িতে কারখানা স্থাপন করে দীর্ঘদিন ধরে চিনি, মোনালিসা, বিভিন্ন ধরনের রাসায়নিক, চুন, রং, হাইড্রোজ, ফিটকিরি, ডালডা ও আটা ব্যবহার করে ভেজাল গুড় তৈরি করে আসছিলেন। এমন অভিযোগের ভিত্তিতে রোববার সকালে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ভেজাল গুড় ও গুড় তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করে জনসমক্ষে ধ্বংস করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুশরাত জাহান অনন্যা বলেন, কারখানাটিতে অপরিচ্ছন্ন পরিবেশে ক্ষতিকর রাসায়নিক দ্রব্য ব্যবহার করে গুড় তৈরি করা হচ্ছিল। এ অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় কারখানার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

‘ডিসেম্বরের পরও চাকরি করতে হবে’—ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

রুকু বলেন, মোহনপুর থানা ছাত্রলীগ মিছিল করেছে, এ মিছিল ডিসেম্বর পর্যন্ত চলবে। ডিসেম্বরের পরও পুলিশ কর্মকর্তাদের এখানে চাকরি করতে হবে। এ সময় তিনি ছাত্রলীগের কোনো নেতা-কর্মীকে হয়রানি না করার জন্য ওসিকে অনুরোধ করেন। জবাবে ওসি বলেন, ‘হয়রানি না তো ভাই, মোহনপুর ছোটখাটো এলাকা। এসব করে লাভ হবে না।’

রাজশাহী চিনিকলে আখমাড়াই শুরু, ৩৭০০ টন চিনি উৎপাদনের লক্ষ্য

রাজশাহী চিনিকলে ৬২তম আখমাড়াই মৌসুম শুরু হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের মৌসুমে ৭০ হাজার টন আখ মাড়াই করে ৩ হাজার ৭০০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কর্তৃপক্ষ।

জনপ্রিয় টার্গেট

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান, এক লাখ টাকা জরিমানা

প্রকাশ: ১২:১৪:১১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬