ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারের মধ্যে ফ্যাসিবাদী ভাইরাসের লক্ষণ দেখা যাচ্ছে: জামায়াত আমির

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:৫৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

আজ শনিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জামায়াতের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত ‘উপজেলা প্রতিনিধি সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফ্যাসিবাদকে কোনো নির্দিষ্ট দলের বিষয় নয়, বরং একটি ভাইরাস হিসেবে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, ‘এই ভাইরাস যাকে পায়, তাকেই ধরে। এর কিছু লক্ষণ যার মধ্যে পাওয়া যাবে, তাকেই ফ্যাসিবাদী বলতে হবে। আমরা এই সরকারকে এখনই ফ্যাসিবাদী সরকার বলতে চাচ্ছি না। তবে ওই ভাইরাসের প্রচুর লক্ষণ এই সরকারের মধ্যে ফুটে উঠেছে।’

জামায়াত আমির বলেন, বর্তমান প্রজন্ম বুকের রক্ত দিয়ে ফ্যাসিবাদ তাড়িয়েছে। তারা নতুন করে কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেবে না। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে আপস করা হবে না বলেও মন্তব্য করেন তিনি।

জুলাই সনদ বাস্তবায়ন নিয়েও সরকারের বিরুদ্ধে ওয়াদা ভঙ্গের অভিযোগ তোলেন জামায়াত আমির। তিনি বলেন, ‘এই প্রতারণা আমরা মানব না, জাতিও মানবে না। আপনাদের দেওয়া ওয়াদা আপনাদের পূরণ করতেই হবে।’

শফিকুর রহমান বলেন, জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা শুধু কোটা সংস্কার ছিল না, বরং রাষ্ট্র সংস্কার। ওই আন্দোলনের অন্যতম স্লোগান ছিল—সব ক্ষেত্রে ন্যায়বিচার নিশ্চিত করা। মানুষের মৌলিক অধিকারসহ সব ক্ষেত্রে ন্যায্যতার ভিত্তিতে রাষ্ট্র নাগরিকদের সঙ্গে আচরণ করবে, এমন প্রত্যাশা ছিল আন্দোলনকারীদের।

শফিকুর রহমান আরও বলেন, বর্তমান সরকারি দল ও বিরোধী দলসহ সবাই ওই আন্দোলনে অংশ নিয়েছিল। সবাই তখন সংস্কারের পক্ষে অবস্থান জানিয়েছিল। জামায়াত তাদের নির্বাচনী ইশতেহার ও ভবিষ্যৎ পরিকল্পনা জাতির সামনে তুলে ধরেছে। বর্তমান সরকারি দলও আগে ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছে এবং নির্বাচনী ইশতেহারে এসব বিষয় উল্লেখ করেছে।

জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার ভিত্তিতে জুলাই সনদ তৈরি এবং এর ভিত্তিতে দুটি নির্বাচনের সিদ্ধান্ত হয়েছিল উল্লেখ করে শফিকুর রহমান বলেন, একটি সরকার গঠনের জন্য, অন্যটি রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনের জন্য। বর্তমান সরকারি দল একটি মেনেছে, অন্যটি মানেনি। সংকট তারাই তৈরি করেছে বলে অভিযোগ করেন তিনি।

গণভোটের প্রসঙ্গ টেনে বিরোধীদলীয় নেতা বলেন, ‘সংবিধান সংশোধনের পক্ষে গণভোট হয়নি। ৭০ ভাগ মানুষ যে রায় দিয়েছেন, তা অগ্রাহ্য করা যায় না। আপনারা যদি গণতান্ত্রিক দল হয়ে থাকেন এবং গণতন্ত্রে বিশ্বাস করেন, তাহলে ৭০ ভাগ মানুষের দেওয়া রায় অগ্রাহ্য করতে পারেন না।’

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, ‘এই নির্বাচনে আর কোনো ভোটের ডাকাত, ষড়যন্ত্রকারী বা ইঞ্জিনিয়ারকে আমরা সুযোগ দেব না।’ জনগণকে সংগঠিত করে ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমে সব ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান জানান তিনি।

ডিসেম্বর মাসজুড়ে দলের বিভিন্ন কর্মসূচি থাকবে জানিয়ে জামায়াত আমির বলেন, ‘ডিসেম্বর মাসজুড়ে আমাদের অনেকগুলো কর্মসূচি থাকবে। সেই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আমরা আমাদের সমস্ত শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ব। এটা কাউকে ঠেকানোর জন্য নয়, তাদের ঠেকানোর দরকার নেই।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দলের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, হামিদুর রহমান আযাদ ও এহসানুল মাহবুব জুবায়েরসহ অন্য নেতারা।

যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম

যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম

বাংলাদেশ সময় শুক্রবার সকাল ৯টায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে রওনা হন নাহিদ ইসলাম। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন দলের যুগ্ম সদস্যসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) আলাউদ্দীন মোহাম্মদ।

৭ দিন ধরে হত্যার হুমকি পাচ্ছি: মাহমুদা মিতু

সাত দিন ধরে ফোনে ও হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা মিতু।

আমেরিকা বা ভারতের নয়, মদিনার ইসলাম চাই: ফয়জুল করীম

দেশে মেধার যথাযথ মূল্যায়ন এবং প্রকৃত সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়নি। ২৪-এর আন্দোলনে মানুষ বৈষম্যহীন সমাজ গড়ার জন্য রক্ত ও জীবন দিলেও ক্ষমতা বদলের পর সমাজে সেই বৈষম্যের চিত্রই রয়ে গেছে। অতীতে দলীয় ও ক্ষমতার প্রভাবের ভিত্তিতে বিচারব্যবস্থা পরিচালিত হয়েছে, যা প্রকৃত ন্যায়বিচার নয়।

জনপ্রিয় টার্গেট

ঘিওরের এলিভেন ব্রাদার্সের সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন, দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন

সরকারের মধ্যে ফ্যাসিবাদী ভাইরাসের লক্ষণ দেখা যাচ্ছে: জামায়াত আমির

প্রকাশ: ০৩:৫৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬