ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামী ব্যাংকের কার্ড জালিয়াতি করে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:৪০:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

টানা ৩৬ ঘণ্টা অভিযান চালিয়ে বগুড়া থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের হেফাজত থেকে আত্মসাৎ করা নগদ ১৫ লাখ টাকা, বিভিন্ন ব্যাংকের সাতটি এটিএম কার্ড, তিনটি চেকবই এবং অপরাধে ব্যবহৃত দুটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নওগাঁর বদলগাছী উপজেলার আক্কেলপুর মধ্যপাড়ার মো. শহিদুল ইসলাম রিপন (৩৭) ও তাঁর স্ত্রী মালিহা তাবাচ্ছুম নিশি (২৮)। শহিদুল ইসলাম ইসলামী ব্যাংকের নওগাঁ শাখার একজন বিনিয়োগ গ্রাহক ছিলেন।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, ২০১৫ সালে শহিদুল ইসলামের অনুকূলে এক লাখ টাকা সীমার একটি ‘খিদমাহ ক্রেডিট কার্ড’ ইস্যু করে ইসলামী ব্যাংকের নওগাঁ শাখা। সম্প্রতি ওই কার্ড এবং পূবালী ব্যাংকের এটিএম/সিআরএম বুথের এনপিএসবি নেটওয়ার্ক ব্যবহার করে তিনি ব্যাংক হিসাব থেকে ধারাবাহিকভাবে অননুমোদিত অর্থ স্থানান্তর শুরু করেন।

প্রথম দিকে প্রতি লেনদেনে এক লাখ টাকার কম স্থানান্তর করা হলেও পরবর্তী সময়ে তা বাড়িয়ে আড়াই লাখ টাকা পর্যন্ত নেওয়া হয়। এভাবে গত বছরের জুন থেকে চলতি বছরের ৯ নভেম্বর পর্যন্ত ৪২০টির বেশি লেনদেনের মাধ্যমে ইসলামী ব্যাংকের ৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আত্মসাৎ করা হয় বলে জানায় পুলিশ।

পুলিশ সুপার আরও জানান, ব্যাংক কর্তৃপক্ষের অভিযোগের পর নওগাঁ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়। মামলাটি তদন্তের একপর্যায়ে টানা ৩৬ ঘণ্টা বগুড়া সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শহিদুল ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে বগুড়ায় তাঁদের শয়নকক্ষের কাঠের আলমারিতে লুকিয়ে রাখা নগদ ১৫ লাখ টাকা, সাতটি এটিএম কার্ড ও তিনটি চেকবই উদ্ধার করা হয়।

পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দম্পতি জালিয়াতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, আত্মসাৎ করা অর্থের একটি বড় অংশ—প্রায় দেড় কোটি টাকা দিয়ে বগুড়ায় জমি কেনা হয়েছে। বাকি টাকা দিয়ে তাঁরা বিলাসী জীবন যাপন করতেন।

তিনি আরও বলেন, এ ঘটনার সঙ্গে ব্যাংকের অভ্যন্তরীণ কোনো চক্র কিংবা অন্য কেউ জড়িত রয়েছেন কি না, তা খতিয়ে দেখতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

সংবাদ সম্মেলনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১৫ শিক্ষার্থীর চুল কাটার ঘটনায় অভিযুক্ত শিক্ষককে অন্য বিদ্যালয়ে সংযুক্ত

নওগাঁর বদলগাছীতে চতুর্থ ও পঞ্চম শ্রেণির অন্তত ১৫ শিক্ষার্থীর মাথার চুল খোপ খোপ করে কেটে দেওয়ার ঘটনায় অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলামকে অন্য বিদ্যালয়ে সংযুক্ত করা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আদেশে তাঁকে উপজেলার কোলার পালশা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে জগদ্বীশপুর…

নওগাঁয় দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন

নওগাঁয় দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন

নওগাঁ শহরের বাইপাস সড়কের গাবতলী মোড়ে দাঁড়িয়ে থাকা দুটি বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। গতকাল সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত দুই মোটরসাইকেলচালক

নওগাঁর নিয়ামতপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে নিয়ামতপুর-শিবপুর আঞ্চলিক সড়কের সাঙ্গইল ও মামানপুরের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

জনপ্রিয় টার্গেট

ঘিওরের এলিভেন ব্রাদার্সের সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন, দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন

ইসলামী ব্যাংকের কার্ড জালিয়াতি করে সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

প্রকাশ: ০৩:৪০:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬