ঢাকা ০১:৪২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফের শ্রমিক বিক্ষোভ: আশুলিয়ায় ৬ পোশাক কারখানায় ছুটি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:২৫:৩২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

এদিকে শ্রমিক অসন্তোষের কারণে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে আগে থেকেই ৪০টি পোশাক কারখানা বন্ধ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ আরও ছয়টি কারখানায় ছুটি ঘোষণার ফলে বন্ধ কারখানার সংখ্যা বেড়ে ৪৬টিতে দাঁড়িয়েছে।

পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ তিন দফা দাবিতে বেশ কিছুদিন ধরে আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা আন্দোলন করছেন। এ পরিস্থিতিতে সরকার মজুরি বোর্ড গঠন করলেও নতুন বেতন কাঠামো এখনো ঘোষণা করা হয়নি। ফলে মজুরি নির্ধারণের বিষয়ে সুনির্দিষ্ট ঘোষণা না আসায় অনেক কারখানার শ্রমিকদের মধ্যে অসন্তোষ রয়ে গেছে।

এরই ধারাবাহিকতায় আজ সকালে আশুলিয়ার ছয়টি কারখানার শ্রমিকেরা কাজে যোগ দিতে কর্মস্থলে উপস্থিত হন। তবে উৎপাদনকাজে অংশ না নিয়ে কর্মবিরতি পালন করেন তাঁরা। একপর্যায়ে কর্তৃপক্ষ কারখানাগুলোতে আজকের জন্য ছুটি ঘোষণা করে।

এদিকে সাভারের হেমায়েতপুর এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকেরা আন্দোলন করলেও আজ সেখানকার সার্বিক পরিস্থিতি শান্ত ছিল। অধিকাংশ কারখানায় শ্রমিকেরা স্বাভাবিকভাবে কাজ করেছেন।

আশুলিয়া শিল্প পুলিশ (১) এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, আজ আশুলিয়া বা সাভারে শ্রমিক অসন্তোষের কোনো ঘটনা ঘটেনি। তবে শ্রমিকেরা কাজ না করায় ছয়টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। শ্রমিক অসন্তোষের কারণে আগে থেকেই আরও ৪০টি কারখানা বন্ধ রয়েছে। এসব কারখানা কবে খুলবে, তা নিশ্চিত হওয়া যায়নি।

চ্যালেঞ্জ নিয়ে পথ হাঁটছে নাটকের স্টুডিও থিয়েটার

একসময় মঞ্চনাটকের জন্য রাজধানীতে মিলনায়তনের খুব অভাব ছিল। বহু বছর বেইলি রোডের দুটি মিলনায়তন ছিল মূল সম্বল। সাম্প্রতিক দশকে একে একে আসে মহানগর নাট্যমঞ্চ ও শিল্পকলা একাডেমির আধুনিক হল। শিল্পকলায় নিয়মিত নাটক চললেও মহানগর নাট্যমঞ্চ নানা কারণে অচল।

রাজধানীতে স্যানিটারি মিস্ত্রিকে কুপিয়ে ও দুই পায়ের রগ কেটে হত্যা

সন্ধ্যার দিকে খবর পাই জুরাইন নবারন গলিতে এক ব্যক্তিকে কে বা কারা ছুরিকাঘাত করে ফেলে রেখেছে। এরপর ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে দুই পায়ের রগ কাটাসহ শরীরের বিভিন্ন জখম অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন…

বিমানবন্দরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই আরোহী নিহত

বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মানিক মাহমুদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে তাঁদের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিস্তারিত পরে জানানো যাবে…

জনপ্রিয় টার্গেট

স্প্যানিশ ফুটবলারের মৃত্যুর ঘটনায় নিষিদ্ধ হলেন সেই গোলরক্ষক

ফের শ্রমিক বিক্ষোভ: আশুলিয়ায় ৬ পোশাক কারখানায় ছুটি

প্রকাশ: ০১:২৫:৩২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬