ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আলোচিত নির্মাতার নতুন সিরিজে নতুন জুটি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:৫৫:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

সিরিজটির চিত্রনাট্য লিখেছেন পার্ক জি উন, যাঁর ঝুলিতে রয়েছে ‘কুইন অব টিয়ার্স’ ও ‘ক্র্যাশ ল্যান্ডিং অন ইউ’-এর মতো সুপারহিট সব কাজ।

দ্য টোয়াইলাইট বিটুইন আস সিরিজের গল্প আবর্তিত হয়েছে শতাব্দীপ্রাচীন শত্রুভাবাপন্ন দুটি পরিবারের উত্তরাধিকারী মু ইয়োং এবং সু রিয়োনকে ঘিরে। বংশপরম্পরায় চলে আসা এই শত্রুতার অবসান ঘটাতে রাজা তাদের বিয়ে দেওয়ার নির্দেশ দেয়। কিন্তু রাজকীয় আদেশে হওয়া এই বিয়ে পরিকল্পনা অনুযায়ী এগোয় না, বরং পরিস্থিতি এমন এক দিকে মোড় নেয়, যা কেউ আগে থেকে কল্পনাও করতে পারেনি।

সিরিজে কাং পরিবারের সন্তান মু ইয়োং চরিত্রে অভিনয় করছেন খাং দোং ওন। অসাধারণ মার্শাল আর্ট দক্ষতা ও ভালো মনের অধিকারী হওয়া সত্ত্বেও ‘উত্তরের শয়তান’ নামের এক ভয়ংকর অপবাদের কারণে সে নিজেকে সবার আড়ালে রাখে।

অন্যদিকে হান পরিবারের একমাত্র মেয়ে সু রিয়োন চরিত্রে দেখা যাবে কিম গো উনকে। ক্রাউন প্রিন্সেস হতে ব্যর্থ হওয়ার পর রাজকীয় বিবাহ নিষেধাজ্ঞায় আটকা পড়ে সে। মু ইয়োংয়ের সঙ্গে এই বিয়ে তার ভাগ্যকে এক অপ্রত্যাশিত বাঁকে নিয়ে যায়। তবে শত্রু পরিবারে বিয়ে হলেও দমে যাওয়ার পাত্রী নয় সু রিয়োন।

কোরিয়ান কনটেন্টপ্রেমীদের কাছে খাং দোং ওন এবং কিম গো উন বেশ জনপ্রিয় নাম। খাং দোং ওন তাঁর ক্যারিয়ারে ‘পেনিনসুলা’ (ট্রেন টু বুসানের সিকুয়েল), ‘ব্রোকার’, ‘আ ভায়োলেন্ট প্রসিকিউটর’, ‘দ্য প্রিস্টস’-এর মতো ব্যবসাসফল সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। অন্যদিকে কিম গো উন ‘গবলিন’, ‘দ্য কিং: এটারনাল মোনার্ক’, ‘লিটল উইমেন’-এর মতো হিট সিরিজের পাশাপাশি বেশ কিছু সিনেমায় অভিনয় করে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তাঁদের প্রথম যুগলবন্দী দেখার জন্য মুখিয়ে আছেন দর্শকেরা। দ্য টোয়াইলাইট বিটুইন আস সিরিজটি শিগগির মুক্তি পাবে বলে জানিয়েছে নেটফ্লিক্স।

চলে গেলেন ‘রোকযানা’খ্যাত সংগীতশিল্পী সাহেদ

দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছিলেন সাহেদ। গত ২৪ অক্টোবর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় স্ট্রোক করেন তিনি। এর মধ্যে ডেঙ্গু শনাক্ত হওয়ায় শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে।

শঙ্খর ঈদের সিনেমার জুটি সিয়াম-তুষি

শঙ্খর ঈদের সিনেমার জুটি সিয়াম-তুষি

রায়হান রাফীর ‘আন্ধার’ সিনেমায় জুটি হয়েছেন সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। প্রথম কোনো সিনেমায় একসঙ্গে অভিনয় করলেন তাঁরা। গত অক্টোবরে মুক্তির কথা ছিল সিনেমাটির। কিন্তু শেষ মুহূর্তে পিছিয়ে যায়। ঘোষণা দেওয়া হয় নতুন তারিখ, আগামী বছর ২৬ মার্চ মুক্তি পাবে সিনেমাটি।

জনপ্রিয় টার্গেট

আলোচিত নির্মাতার নতুন সিরিজে নতুন জুটি

প্রকাশ: ০৯:৫৫:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬