ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাত পেরিয়ে আটে মহিমা, বাবা আর মা তবু কেন আসে না

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:৫৩:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

শুক্রবার (১৩ নভেম্বর) বাবা-মা আর ভাইকে ছাড়াই জন্মদিন উদ্‌যাপন করেছে মহিমা। এই বয়সে বাবার কাঁধে চড়ে তার ঘুরে বেড়ানোর কথা, মায়ের হাত ধরে জন্মদিনের কেক কাটার কথা, অথচ এই বয়সেই জীবনের সবচেয়ে বড় শূন্যতার মুখোমুখি সে।

গত ১৯ আগস্ট ভোরে ভারতের কলকাতার নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারান সাংবাদিক দেবাশীষ দত্ত ও তাঁর পরিবারের সদস্যরা। নিহতদের মধ্যে ছিলেন দৈনিক আজকের পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি দেবাশীষ দত্ত, তাঁর স্ত্রী আফসানা শারমীন, তাঁদের তিন বছর বয়সী ছেলে স্বর্ণশীষ দত্ত এবং দেবাশীষের শ্বশুর মো. আকরাম আলী। এক ভয়াবহ অগ্নিকাণ্ড মুহূর্তেই তছনছ করে দেয় পরিবারটিকে। রেখে যায় ছোট্ট মহিমাকে, যার কাছে বাবা-মায়ের অনুপস্থিতিই এখন এক অসম্ভব বাস্তবতা।

কুষ্টিয়া শহরের মিলপাড়া এলাকার ভাড়া বাসায় পরিবারের সদস্যরা কেক কেটে মহিমার জন্মদিন উদ্‌যাপন করেছেন। বাইরে থেকে এটিকে একটি সাধারণ অনুষ্ঠানের মতো দেখালেও এই আয়োজনের আড়ালে জমে আছে বুকভরা কান্নার এক দীর্ঘ গল্প।

মহিমার দাদা ও নিহত সাংবাদিক দেবাশীষ দত্তের বাবা দিলীপ দত্ত জানান, পরিবারের সদস্যরা ঘরোয়া পরিবেশে মহিমার জন্মদিন পালন করেছেন। কিন্তু বাবা-মাকে হারানোর শোক এখনো শিশুটিকে তাড়া করে বেড়ায়। পরিবারের হারিয়ে যাওয়া সদস্যদের কথা মনে পড়লেই সে অঝোরে কাঁদে।

দাদা দিলীপ দত্ত বলেন, ‘সবচেয়ে হৃদয়বিদারক হলো, মহিমা এখনো তার বাবাকে খুঁজে বেড়ায়। আমার মোবাইল ফোন হাতে নিয়ে বাবার ব্যবহৃত পুরোনো নম্বরগুলোতে ফোন করে। কখনো পাঠায় মেসেজ। শিশুমনে হয়তো এখনো বেঁচে আছে একটুখানি আশা—হয়তো কোনো একদিন ওপাশ থেকে ফোনটি কেউ ধরবেন। হয়তো পরিচিত সেই বাবার কণ্ঠ বলে উঠবে—মহিমা, কেমন আছ?’

কিন্তু সেই ফোনের ওপাশে আর বাবার কণ্ঠ ফিরে আসে না। আসে না মায়ের স্নেহমাখা কোনো উত্তরও। তবুও মহিমা ফোন করে। সুযোগ পেলেই বারবার। বাবা যে আর ফোন ধরবেন না, এটি এখনো তার বোধগম্যের বাইরে।

দাদা হিসেবে দিলীপ দত্তের সামনে এখন এক কঠিন বাস্তবতা। নিজের সন্তানকে হারানোর শোক বুকে নিয়েই তাঁকে আগলে রাখতে হচ্ছে সেই সন্তানের রেখে যাওয়া ছোট্ট মেয়েকে; যার চোখ খুঁজে ফেরে তার বাবা আর মাকে।

এমপি নুসরাতের বাড়িতে আগুন: তদন্ত নিয়ে সংশয়, আলাদা তদন্ত করবে বিরোধী দল

কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় সুষ্ঠু তদন্ত নিয়ে সংশয় প্রকাশ করেছে বিরোধীদলীয় সংসদীয় প্রতিনিধিদল। তদন্ত শেষ হওয়ার আগেই জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্য তদন্তকে…

এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড: চার সদস্যের তদন্ত কমিটি, তিন দিনের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ

জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক (স্থানীয় সরকার) বা ডিডিএলজি আহমেদ মাহবুব-উল-ইসলামকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন বিজিবি কুষ্টিয়া সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর মোহাম্মদ আসরারুল হক, ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন…

নুসরাতের পোড়া বাড়ি পরিদর্শনে যাচ্ছে বিরোধীদলীয় সংসদীয় টিম

কুষ্টিয়ার দৌলতপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়ি পরিদর্শনে যাচ্ছে বিরোধীদলীয় সংসদীয় প্রতিনিধিদল। আজ শুক্রবার সকালে ঢাকায় থেকে দলটি কুষ্টিয়ার উদ্দেশে রওনা হয়েছে।

জনপ্রিয় টার্গেট

সাত পেরিয়ে আটে মহিমা, বাবা আর মা তবু কেন আসে না

সাত পেরিয়ে আটে মহিমা, বাবা আর মা তবু কেন আসে না

প্রকাশ: ১২:৫৩:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬