ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন ভিসা জটিলতায় আফ্রিকার সুন্দরীরা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০৮:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

শুক্রবার (১৩ নভেম্বর) বিবিসি জানায়, আগামী ২৪ নভেম্বর মিস ইউনিভার্সের ৭৫ তম আসরের বিজয়ীর নাম ঘোষণা করা হবে। যুক্তরাষ্ট্রের অধীনস্থ অঞ্চল পুয়ের্তোরিকোয় অনুষ্ঠিতব্য এ প্রতিযোগিতায় জিম্বাবুয়ের প্রতিনিধিত্ব করার কথা রোজানা হলের। তবে এখনো তিনি সেখানে যাওয়ার ভিসা পাননি।

ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিওতে রোজানা বলেন, ‘আমার ভিসা অনুমোদনের জন্য আমরা বারবার চেষ্টা করছি।’ তিনি জানান, ৭৫ তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিতে তাঁর পুয়ের্তোরিকো যাওয়ার কথা ছিল। কিন্তু ভিসা না পাওয়ায় যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে।

হল ছাড়াও দক্ষিণ সুদানের প্রতিনিধিকে একই পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। গত ৮ নভেম্বর থেকেই প্রতিযোগীরা নিবন্ধন, পোশাকের মাপ নেওয়া এবং অন্যান্য প্রস্তুতিমূলক কার্যক্রমে অংশ নিতে পুয়ের্তো রিকোয় পৌঁছাতে শুরু করেছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেনশিয়াল প্রোক্লেমেশন ১০৯৯৮-এর আওতায় আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞার মুখে থাকা ১৯টি দেশের একটি জিম্বাবুয়ে। গত ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হওয়া এই বিধিনিষেধে সংশ্লিষ্ট দেশগুলোর নাগরিকদের পর্যটন, শিক্ষার্থী ও বিনিময় কর্মসূচির ভিসা এবং অভিবাসী ভিসা প্রদান স্থগিত করা হয়েছে। পাশাপাশি অন্যান্য অনভিবাসী ভিসার ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে জাম্বিয়ার প্রতিনিধি পামেলা মুবাঙ্গাকে প্রতিযোগিতা থেকে প্রত্যাহার করা হয়েছে। ২৫ বছর বয়সী পেশায় নিবন্ধিত নার্স মুবাঙ্গা গত ৮ অক্টোবর মিস ইউনিভার্স জাম্বিয়া নির্বাচিত হয়েছিলেন।

মিস ইউনিভার্স জাম্বিয়ার আয়োজকেরা এক বিবৃতিতে জানান, ব্যক্তিগত সমস্যা, কাগজপত্রের ঘাটতি কিংবা সাংগঠনিক জটিলতার কারণে নয়, বরং যুক্তরাষ্ট্রের প্রেসিডেনশিয়াল ভ্রমণ নিষেধাজ্ঞার কারণেই মুবাঙ্গা অংশ নিতে পারছেন না। বিবৃতিতে আরও বলা হয়, আফ্রিকার অন্তত পাঁচটি দেশ একই ধরনের সমস্যার মুখে পড়েছে।

জিম্বাবুয়ের সুন্দরী রোজানা জানান, গত কয়েক সপ্তাহ ধরে তিনি দক্ষিণ আফ্রিকায় অবস্থান করে ভিসা পাওয়ার চেষ্টা করছেন। তিনি বলেন, ‘আমি একা এই পরিস্থিতিতে পড়িনি। আমার আফ্রিকান বোনদের অনেকেই একই সমস্যার মুখোমুখি। তাঁরা কী পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন, তা আমি বুঝতে পারছি।’

দক্ষিণ সুদানের প্রতিনিধি রোজানার ভিডিওতে মন্তব্য করে জানান, তাঁদের প্রতিযোগিতায় অংশগ্রহণের সম্ভাবনা এখন ৫০-৫০।

আগামী ২৪ নভেম্বর সান হুয়ানের হোসে মিগেল আগরেলট কোলিসিয়ামে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব।

ইউক্রেন যুদ্ধে যাওয়ার পথে দক্ষিণ আফ্রিকায় ৯ বিদেশি গ্রেপ্তার

ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে অংশ নিতে দক্ষিণ আফ্রিকা ছেড়ে যাওয়ার প্রস্তুতিকালে ৯ বিদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গতকাল রোববার সন্ধ্যায় জোহানেসবার্গ ও এর আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বয়স ২০ থেকে ২৬ বছরের মধ্যে।

সেনেগালের উপকূলে নৌকাডুবিতে ৩৪ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের উপকূলে অভিবাসনপ্রত্যাশী বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। সেনেগাল প্রেস এজেন্সি (এপিএস) এক সরকারি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, ছোট কাঠের নৌকাটি সেনেগালের রাজধানী ডাকার ও উত্তরাঞ্চলীয় শহর সেন্ট লুইয়ের মধ্যবর্তী…

মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৪, আহত ৮৮

মিসরের রাজধানী কায়রোর দক্ষিণে গিজা প্রদেশে দুটি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত চারজন নিহত এবং অন্তত ৮৮ জন আহত হয়েছেন। এতে ট্রেনের একাধিক বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায়। রোববার (৮ নভেম্বর) কায়রোর দক্ষিণে আল-আইয়াত এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে…

জনপ্রিয় টার্গেট

সাত পেরিয়ে আটে মহিমা, বাবা আর মা তবু কেন আসে না

মার্কিন ভিসা জটিলতায় আফ্রিকার সুন্দরীরা

প্রকাশ: ১২:০৮:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬