ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে ১১৮৩ কোটি টাকার সড়ক প্রকল্পে গাছ কাটা শুরু

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:২৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি গত ৯ জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আনোয়ারা-বাঁশখালী-টইটং-পেকুয়া-বদরখালী-চকরিয়া (ঈদমনি) আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেয়।

সড়ক ও জনপথ অধিদপ্তর সূত্রে জানা গেছে, আনোয়ারার কালাবিবির দিঘি থেকে কক্সবাজারের চকরিয়ার ঈদমনি পর্যন্ত সড়ক উন্নয়ন ও প্রশস্ত করা হবে। বর্তমানে প্রায় ১৮ ফুট প্রশস্ত সড়কের অংশগুলো ৩৪ ফুটে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

প্রকল্পটির বাস্তবায়নকাল ২০২৬ সালের জুলাই থেকে ২০৩০ সালের জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। মোট ব্যয়ের মধ্যে ভূমি অধিগ্রহণের জন্য রাখা হয়েছে ৩৪১ কোটি টাকা। অবশিষ্ট অর্থ সড়ক প্রশস্তকরণ, নির্মাণ ও আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়নে ব্যয় হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, নতুন মহাসড়ক চালু হলে কর্ণফুলী টানেল থেকে কালাবিবির দিঘি, বাঁশখালী, টইটং, পেকুয়া ও মাতামুহুরী হয়ে বদরখালী এবং মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরে সরাসরি যাতায়াত সম্ভব হবে।

বর্তমানে মাতারবাড়ীগামী যানবাহনকে টানেল হয়ে আনোয়ারা, শিকলবাহা ওয়াই জংশন, পটিয়া বাইপাস, গাছবাড়িয়া ও চকরিয়া ঘুরে যেতে হয়। নতুন পথ চালু হলে মাতারবাড়ীমুখী যাতায়াতের দূরত্ব আনুমানিক ৪০ থেকে ৪৫ কিলোমিটার এবং সময় প্রায় এক ঘণ্টা কমতে পারে।

বিকল্প সড়কটি ব্যবহার করলে কক্সবাজারগামী যানবাহনের প্রায় ৩০ কিলোমিটার পথ ও ৪৫ মিনিট সময় সাশ্রয়ের সম্ভাবনা রয়েছে।

সড়ক প্রশস্তকরণের প্রস্তুতি হিসেবে আনোয়ারার কালাবিবির দিঘির মোড় এলাকা থেকে সড়কের দুই পাশের গাছ কাটা শুরু হয়েছে। প্রকল্প বাস্তবায়নে ভূমি অধিগ্রহণ এবং বিদ্যমান অবকাঠামো অপসারণকে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

বাঁশখালীসহ বিভিন্ন স্থানে সড়কের বাঁক প্রশস্ত করতে অতিরিক্ত জমির প্রয়োজন হবে। ভূমি অধিগ্রহণের প্রক্রিয়া দ্রুত শেষ না হলে প্রকল্প বাস্তবায়নে বিলম্বের আশঙ্কা রয়েছে।

চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা বলেন, দরপত্র প্রক্রিয়া শেষে আনোয়ারার কালাবিবির দিঘির মোড় এলাকা থেকে বন বিভাগের মাধ্যমে গাছ কাটার কাজ শুরু হয়েছে। এ কাজ শেষ হলে সড়ক নির্মাণের পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

তবে প্রকল্পের কারণে কী পরিমাণ গাছ কাটা পড়বে, সে তথ্য জানাতে পারেননি তিনি।

এস এম মঈন উদ্দীন আজাদ বলেন, পিএবি-টইটং মহাসড়ক বাস্তবায়িত হলে আনোয়ারা থেকে কক্সবাজার পর্যন্ত একটি শক্তিশালী অর্থনৈতিক করিডোর গড়ে উঠবে। এতে টানেলের কার্যকারিতা বাড়বে এবং ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা তুলনামূলক সহজে এ অঞ্চলে কার্যক্রম সম্প্রসারণের সুযোগ পাবেন।

রাউজানে মসজিদের জায়গা দখলচেষ্টার অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন

চট্টগ্রামের রাউজানে মসজিদের সীমানাপ্রাচীর ভাঙচুর, জায়গা দখলের চেষ্টা এবং মিথ্যা মামলা দিয়ে এলাকাবাসীকে হয়রানি ও নির্যাতনের অভিযোগে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলার ডাবুয়া ইউনিয়নের দক্ষিণ হিংগলা এলাকার আবিদ আলী তালুকদার জামে মসজিদসংলগ্ন…

কুমিল্লা বন বিভাগ: আত্মীয়র ব্যাংক অ্যাকাউন্টে 
ঘুষ লেনদেন বন কর্মকর্তার

কাঠ বহনকারী ট্রাক আটকে ২ থেকে ৫ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা বন বিভাগের শুয়াগাজী চেক স্টেশনের কর্মকর্তা মো. নাজমুল হাসানের বিরুদ্ধে। ঘুষের টাকা অভিযুক্ত নাজমুলের আত্মীয় এক নারীর ব্যাংক অ্যাকাউন্টে জমা হওয়ার তথ্য পাওয়া গেছে।

প্যাকিং মেশিনের ঘোষণায় এবার বন্দরে এল সিগারেট তৈরির প্ল্যান্ট

চট্টগ্রাম বন্দরে প্যাকিং ও র‍্যাপিং মেশিন হিসেবে ঘোষণা দেওয়া একটি চালানে সিগারেট উৎপাদন ও প্যাকেটজাতকরণের সাতটি মেশিনের পূর্ণাঙ্গ প্ল্যান্ট জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। ঘোষিত মূল্য ১৭ হাজার ৬০০ ডলারের বিপরীতে প্রাথমিক তুলনামূলক মূল্য প্রায় ৪ লাখ ৪৩ হাজার ডলার…

জনপ্রিয় টার্গেট

সাপের কামড়ে ২ ঘণ্টা ঝাড়ফুঁক, অ্যান্টিভেনমের জন্য ৪ হাসপাতাল ঘুরেও বাঁচলেন না কৃষক

চট্টগ্রামে ১১৮৩ কোটি টাকার সড়ক প্রকল্পে গাছ কাটা শুরু

প্রকাশ: ০৯:২৩:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬