ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পুরোনো বন্ধু, চেনা আঙিনা—শতবর্ষে স্মৃতির টানে বিদ্যালয়ে ফিরলেন ছাত্রীরা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৭:৫২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

বিদ্যালয়ের শতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে আজ শুক্রবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে দুই দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা হয়। বগুড়া রোডের বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য মজিবর রহমান সরওয়ার ও বেগম সেলিমা রহমান। অনুষ্ঠানের সমন্বয়কের দায়িত্বে ছিলেন শতবর্ষ উদ্‌যাপন পরিষদের আহ্বায়ক ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বিলকিস আক্তার জাহান শিরীন।

প্রধান অতিথির বক্তব্যে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেন, লেখাপড়ার পাশাপাশি এ বিদ্যালয়ের রয়েছে ভিন্ন রকমের ইতিহাস। মুক্তিযুদ্ধ শুরুর পর দেশের প্রথম বেসরকারি সচিবালয় এ বিদ্যালয়ে স্থাপন করা হয়েছিল। এখানকার শিক্ষার্থীরা সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছেন। বিদ্যালয় থেকে তাঁরা অনেক কিছু শিখেছেন, এখন প্রতিষ্ঠানকে কিছু দেওয়ার সময় এসেছে।

উদ্‌যাপন পরিষদের আহ্বায়ক বিলকিস আক্তার জাহান শিরীন জানান, ১৯৫০ থেকে ২০২৫ সাল পর্যন্ত এসএসসি পাস করা সাবেক শিক্ষার্থীদের শতবর্ষ অনুষ্ঠানে নিবন্ধনের সুযোগ দেওয়া হয়েছিল। এতে তিন হাজারের বেশি সাবেক শিক্ষার্থী নিবন্ধন করেছেন। তাঁদের মধ্যে অনেক প্রবাসী শিক্ষার্থীও অনুষ্ঠানে যোগ দিতে দেশে ফিরেছেন।

প্রসঙ্গত, ১৮৭৩ সালে তৎকালীন বাকেরগঞ্জ জেলার বরিশাল শহরে কাঁচাবালিয়ার জমিদার পরিবারসহ কয়েকজন বিদ্যানুরাগীর উদ্যোগে একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। পরে ‘বরিশাল সদর বালিকা বিদ্যালয়’ নামে প্রতিষ্ঠানটির কার্যক্রম বিস্তৃত হয়। ১৯২৩ সালে এটি পূর্ণাঙ্গ উচ্চবিদ্যালয়ে রূপ নেয়। ১৯৬১ সালে প্রতিষ্ঠানটি জাতীয়করণ করা হয়।

পায়ের ছাপ অনুসরণ করে চোরাই গরু উদ্ধার, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ

বরিশালের গৌরনদীতে গরু চোর সন্দেহে তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। এ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত লোকজন অভিযুক্ত ব্যক্তির বাড়িতে অগ্নিসংযোগ করেন। পুলিশের উপস্থিতিতেই প্রথমে একটি গোয়ালঘরে এবং পরে পুলিশ চলে যাওয়ার পর একটি বসতঘরে আগুন দেওয়া হয়।

বরিশাল বিভাগ: ৯৩ টিনএজারের হদিস নেই

বরিশাল বিভাগ: ৯৩ টিনএজারের হদিস নেই

বরিশাল বিভাগে চলতি বছর নিখোঁজ হওয়া টিনএজারদের (কিশোর-কিশোরী, তরুণ-তরুণী) মধ্যে ৯৩ জনের হদিস এখনো পায়নি পুলিশ। যারা উদ্ধার হয়নি তাদের মধ্যে ৪৪ জনের বয়স ১০ থেকে ১৮ বছরের মধ্যে এবং ৪৯ জনের বয়স ১৯ বছরের ঊর্ধ্বে। পুলিশের তথ্যমতে, নিখোঁজ টিনএজারদের একটি বড় অংশ প্রেমের টানে ঘরে ছেড়েছে।

ই-রিকশা বিধিমালা সংশোধনে ৯ দফা দাবিতে বরিশালে সমাবেশ

সরকার প্রণীত ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা ২০২৬’ সংশোধনের দাবিতে সমাবেশ করেছে রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদের বরিশাল জেলা শাখা। তারা নিবন্ধন ফি কমানো, বর্তমান গাড়িগুলোর ডিজাইন…

জনপ্রিয় টার্গেট

ঘুমন্ত কিশোরীর শরীরে গরম পানি ঢেলে ঝলসে দেওয়ার অভিযোগ, ৪৯ দিন পর মৃত্যু

পুরোনো বন্ধু, চেনা আঙিনা—শতবর্ষে স্মৃতির টানে বিদ্যালয়ে ফিরলেন ছাত্রীরা

প্রকাশ: ০৭:৫২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬