আজ শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত পাবনা সদর উপজেলার বাংলাবাজার লঞ্চঘাট এলাকায় এসব ইটভাটায় যৌথ অভিযান চালায় বিচার বিভাগ ও পরিবেশ অধিদপ্তর।
পাবনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শিহাব উদ্দীন এবং পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ইউসুফ আলীর নেতৃত্বে অভিযানে পুলিশ, এসআরবি ও ফায়ার সার্ভিসের সদস্যরা সহযোগিতা করেন।
অভিযান সূত্রে জানা গেছে, বাদশা আহমেদের এআরবি ইটভাটাকে ৪ লাখ, মনজু প্রামাণিকের সেভেন স্টার ইটভাটাকে ৪ লাখ ৫০ হাজার, গৌতম ঘোষের এ অ্যান্ড বি ইটভাটাকে ৪ লাখ, সাইফুল ইসলামের এ অ্যান্ড এ ইটভাটাকে ৩ লাখ এবং আব্দুল খালেকের এমএইচকে ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ইউসুফ আলী বলেন, অনুমোদন ছাড়া মাটি উত্তোলন এবং ইট পোড়ানোর কাজে কাঠ ব্যবহারের দায়ে ভাটাগুলোর মালিকদের জরিমানা করা হয়েছে।

দৈনিক টার্গেট 






















