ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দূরবীন বাংলা রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:২২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় বনানী থানার টহল পুলিশের একটি দল সেখানে উপস্থিত হলেও হামলাকারীদের থামাতে পারেনি। পুলিশের সামনেই রেস্তোরাঁর বিভিন্ন স্থানে ভাঙচুর চালানো হয়।

ঘটনার বর্ণনা দিয়ে দূরবীন বাংলার কর্ণধার সাফিন বেগ বলেন, প্রথমে এক তরুণ রেস্তোরাঁয় আসেন। একটি চেয়ার খালি হলে তিনি সেখানে বসে পড়েন। অথচ ওই জায়গায় বসার জন্য আগে থেকেই একটি পরিবার অপেক্ষা করছিল। এ নিয়ে ওই পরিবারের সঙ্গে তরুণের বাগ্‌বিতণ্ডা হয়।

সাফিন বেগ বলেন, ‘এ সময় আমাদের একজন কর্মী বিষয়টি মিটমাট করতে যান। তরুণটি সম্ভবত শিক্ষার্থী এটা বুঝতে পেরে তাঁকে অন্য একটি জায়গায় বসার ব্যবস্থা করে দেওয়ার কথা বলেন কর্মী। কিন্তু এতেই তিনি ক্ষিপ্ত হয়ে রেস্তোরাঁ থেকে বেরিয়ে যান।’

সাফিন বেগ আরও বলেন, ‘কিছুক্ষণ পর ওই তরুণ কয়েকজনকে সঙ্গে নিয়ে ফিরে আসেন। প্রথমে রেস্তোরাঁর বাইরে আমাদের কর্মী খলিলকে বেদম মারধর করেন। এরপর শুরু হয় ভাঙচুর। পুরো ঘটনাটিই আমাদের সিসিটিভি ক্যামেরার ফুটেজে রয়েছে।’

ঘটনাস্থলে থাকা স্থানীয় এক বাসিন্দা জানান, প্রথমে কয়েকজন তরুণ রেস্তোরাঁর কর্মীকে মারধর শুরু করেন। এ সময় ধস্তাধস্তিতে এক শিক্ষার্থীর মাথা ফেটে যায় বলে তাঁর ধারণা। এরপর তাঁরা এক থেকে দেড় শ তরুণকে ডেকে এনে রেস্তোরাঁয় ভাঙচুর চালান।

ঘটনার পর ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার রুহুল কবীর খানসহ পুলিশের কর্মকর্তারা দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন। রুহুল কবীর খান বলেন, ‘এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সিসিটিভি ফুটেজ আছে। আমরা জড়িত ব্যক্তিদের শনাক্ত করে খুঁজে বের করার কাজ করছি।’ তিনি রেস্তোরাঁর মালিক সাফিন বেগকে যত দ্রুত সম্ভব রেস্তোরাঁটি খুলে দেওয়ার পরামর্শ দেন। পাশাপাশি সেখানে সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেন।

প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনার ক্ষেত্রে প্রযোজ্য প্রত্যর্পণ: রিজভী

রিজভী বলেন, বাংলাদেশের রাষ্ট্রনীতি ও পররাষ্ট্রনীতি কারও নির্দেশে পরিচালিত হবে না। জনগণ যেভাবে সিদ্ধান্ত নেবে, সেভাবেই রাষ্ট্র পরিচালিত হবে। দেশে জনগণের শাসন প্রতিষ্ঠিত হবে, একক শাসন নয়।

নোয়াখালী ছাত্রলীগের সাবেক সভাপতি ঢাকায় গ্রেপ্তার

নোয়াখালী জেলার নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান শিপনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তিনি নোয়াখালী জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যানও।

ঢাকায় ১৪ ও ১৫ নভেম্বর তৃতীয় চর্যাপদ পুনর্জাগরণ উৎসব

‘বাংলার আত্মার গান ও নির্বাণ মেলা’ প্রতিপাদ্যে ১৪ ও ১৫ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে তৃতীয় চর্যাপদ পুনর্জাগরণ উৎসব। ভাবনগর ফাউন্ডেশনের আয়োজনে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে দুই দিনের অনুষ্ঠানে থাকবে আলোচনা, চর্যাসংগীত, প্রশিক্ষণ কর্মশালা, সাধুসঙ্গ ও শোভাযাত্রা।

জনপ্রিয় টার্গেট

ভুয়া ভিডিও কলে ৫,০০০ কোটি টাকার ক্রিপ্টো চুরি, উত্তর কোরীয় হ্যাকারদের নতুন কৌশল ‘ফেসস্টিলার’

দূরবীন বাংলা রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর

প্রকাশ: ০৬:২২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬