ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সত্যিই ফিরতে চাইলে সীমান্তে আসতে পারেন: শেখ হাসিনা প্রসঙ্গে ডিএসসিসি প্রশাসক

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:৩৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের কোনো বিকল্প নেই। দীর্ঘ ১৭ থেকে ১৯ বছর পর মানুষ আবার গণতন্ত্রের মুখ দেখছে। মানুষ শান্তিতে ও সুখে থাকতে চায়, নিজেদের মানবিক ও গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়। এই লক্ষ্য পূরণে বিএনপিকে এগিয়ে যেতে হবে।

আব্দুস সালাম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সরিয়ে দিলেই বিএনপি ধ্বংস হয়ে যাবে—এমন ধারণা ভুল প্রমাণিত হয়েছে। এখন তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে।

বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে ডিএসসিসি প্রশাসক বলেন, ৭ নভেম্বরের চেতনায় আবারও সবাইকে সুসংগঠিত হতে হবে। যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করেছেন, তাঁদের আবারও ঐক্যবদ্ধ হয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।

বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার প্রাথমিক ধাপ হচ্ছে নির্বাচনের মাধ্যমে সরকার গঠন। আবার নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের জন্য পাঁচ বছর অপেক্ষা করতে হবে। জামায়াতে ইসলামীসহ বিরোধী দলগুলোর প্রতি ধৈর্য ধরে আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করার আহ্বান জানান তিনি।

আব্দুস সালাম আরও বলেন, ৭ নভেম্বর না হলে আজকের বাংলাদেশ পাওয়া যেত না। সেদিন সিপাহি-জনতা ঐক্যবদ্ধভাবে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে ৭ নভেম্বরের বিপ্লবের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা পুনরুদ্ধারের সুযোগ তৈরি হয়েছিল।

অনুষ্ঠানে শিশু-কিশোরদের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস, জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, বাংলাদেশি জাতীয়তাবাদ ও ৭ নভেম্বরের চেতনা সম্পর্কে জানানোর ওপর গুরুত্ব দেন আব্দুস সালাম।

১৯৪৫ সালের নীতিতে আজকের বিশ্ব চলতে পারে না: ড. খলিলুর রহমান

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতার অপব্যবহার, বৈশ্বিক ভূ-রাজনৈতিক অচলাবস্থা এবং ১৯৪৫ সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পুরোনো রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে বর্তমান বিশ্বব্যবস্থা এক যুগান্তকারী পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনের (কপ ৩১)…

খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৮ ডিসেম্বর নাগরিক স্মরণসভা

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কর্মময়, সংগ্রামী ও ঘটনাবহুল রাজনৈতিক জীবন, নেতৃত্ব, সাফল্য এবং জাতীয় জীবনে তাঁর অর্জন নিয়ে একটি তথ্যসমৃদ্ধ প্রামাণ্য ভিডিও ডকুমেন্টারি তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে।

২০ হাজার পেশাদার চালকের দক্ষতা বৃদ্ধিতে বিআরটিসির প্রশিক্ষণ শুরু রোববার

কর্মসূচির মাধ্যমে চালকদের নিরাপদে গাড়ি চালানোর অভ্যাস গড়ে তোলা, সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং যাত্রী ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে নিজেদের দায়িত্ববোধ আরও জোরদার করতে উৎসাহিত করা হবে।

জনপ্রিয় টার্গেট

‘বসকে ফিরিয়ে আনুন’, জেনসেনের পক্ষে ১৬০০ এনভিডিয়াকর্মীর পিটিশন

সত্যিই ফিরতে চাইলে সীমান্তে আসতে পারেন: শেখ হাসিনা প্রসঙ্গে ডিএসসিসি প্রশাসক

প্রকাশ: ০৪:৩৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬