ঢাকা ১২:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লিবিয়ায় ছেলেকে জিম্মি করে বাবার কাছে ৪২ লাখ টাকা দাবি, গ্রেপ্তার ২

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে নাটোরের সিংড়া বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সিআইডি জানায়, গ্রেপ্তার দুজন মানবপাচারকারী চক্রের সদস্য।

আজ শুক্রবার সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সিআইডি জানায়, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মনমত বিপুজিপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে মো. সাইফুল (৩৯) প্রায় দুই বছর আগে পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর আশায় সোহেল দালালের মাধ্যমে লিবিয়ায় যান। সেখানে পৌঁছানোর পর তাকে মানবপাচারকারী চক্র জিম্মি করে। এর পর ২০২৫ সালের ৫ আগস্ট লিবিয়ার একটি নম্বর থেকে সাইফুলের স্ত্রীর মোবাইল ফোনে কল করে জানানো হয়, তাকে আটক রাখা হয়েছে। জীবিত ফিরে পেতে হলে ৩০ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে। অন্যথায় সাইফুলকে হত্যার হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় প্রতারিত হয়ে এবং ছেলের জীবন নিয়ে শঙ্কিত হয়ে আব্দুস সামাদ গত বছরের ৫ সেপ্টেম্বর সুন্দরগঞ্জ থানায় মানব পাচার ও প্রতারণার অভিযোগে মামলা করেন। মামলাটির তদন্তভার গ্রহণ করে সিআইডির টিএইচবি শাখা। তদন্তে পাওয়া তথ্য, সাক্ষ্য-প্রমাণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মনোয়ার হোসেন ও সোহেল রানাকে শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সিআইডি জানায়, গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদ এবং মামলার তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে মানবপাচারের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত, পাচারের রুট এবং লিবিয়ায় আটক সাইফুলের অবস্থান জানার চেষ্টা চলছে। তাকে উদ্ধারের পাশাপাশি দেশি-বিদেশি মানব পাচারকারী চক্রের অন্য সদস্যদের আইনের আওতায় আনতে কার্যক্রম অব্যাহত রয়েছে।

ঢাবিতে ককটেল বিস্ফোরণ: ‘বিএনপি করি’ বলা রেজাউল বিদেশযাত্রার চেষ্টায় ছিলেন, দাবি পরিবারের

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন হিসেবে পুলিশের হাতে আটক নাটোরের গুরুদাসপুরের রেজাউল করিম (৪২) পেশায় কৃষিশ্রমিক। রেজাউলের কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা। পরিবারের দাবি, বিদেশ যাওয়ার চেষ্টা করতে ঢাকায় গিয়ে…

নলডাঙ্গায় কৃষকদের জন্য চালু হলো মিনি কোল্ডস্টোরেজ

নাটোরের নলডাঙ্গায় কৃষকদের উৎপাদিত সবজি, মসলা ও ফল সংরক্ষণের জন্য প্রায় সাড়ে ১৭ লাখ টাকা ব্যয়ে একটি ফার্মার্স মিনি কোল্ডস্টোরেজ চালু করা হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের রামশা কাজিপুর গ্রামে এ কোল্ডস্টোরেজের উদ্বোধন করা হয়।

গুরুদাসপুরে ১১ ইটভাটার ৯টিই অবৈধ, দূষণে বিপর্যস্ত পরিবেশ

গুরুদাসপুর পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে মোট ১১টি ইটভাটা রয়েছে। এর মধ্যে মাত্র দুটি ইটভাটার লাইসেন্স রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। আবাসিক এলাকার মধ্যে থাকা পাঁচটি ইটভাটার মালিক হলেন চাঁচকৈড়ের মোশাররফ হোসেনের মেসার্স এমবিপি ব্রিকস, আব্দুস সালাম সবুজের মেসার্স একেবি ব্রিকস, জহুরুল সোনারের…

জনপ্রিয় টার্গেট

কঙ্গোতে ইবোলা: স্বাস্থ্যকর্মীদের বেতন বন্ধ, সাহায্যের কোটি কোটি ডলার গেল কই

লিবিয়ায় ছেলেকে জিম্মি করে বাবার কাছে ৪২ লাখ টাকা দাবি, গ্রেপ্তার ২

প্রকাশ: ১২:০৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬