১২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গুতে মারা গেলেন চাঁদপুর পৌরসভার ভান্ডাররক্ষক ফয়সাল

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন জেঠাতো ভাই (বাবার বড় ভাইয়ের ছেলে) শেখ আল মামুন।

ফয়সাল শেখ চাঁদপুর শহরের পুরানবাজার পশ্চিম শ্রীরামদী এলাকার ডা. আব্দুল লতিফ শেখের বাড়ির বাসিন্দা। তিনি মৃত মোহাম্মদ শেখের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়লে ফয়সাল শেখকে প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে ওই রাতেই তাঁকে শহরের বেসরকারি রেইনবো হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর ডেঙ্গু শনাক্ত হয়। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মেয়ে সপ্তম শ্রেণিতে পড়াশোনা করে এবং সাত বছর বয়সী ছেলে একটি হিফজ মাদ্রাসায় অধ্যয়নরত। প্রায় তিন বছর আগে তাঁর বাবা মারা যান।

মরহুমের জানাজা বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাদ জোহর পুরানবাজার পশ্চিম শ্রীরামদীর শেখ বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

এদিকে ফয়সাল শেখের মৃত্যুতে চাঁদপুর পৌরসভার প্রশাসক, কর্মকর্তা ও কর্মচারীরা গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

ফরিদগঞ্জে সুপারি পাড়ার সময় গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে সুপারি পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে ফরিদ হোসেন (৩৫) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের ঘোড়াশালা গ্রামে এ ঘটনা ঘটে।

চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ওয়ার্ড সভাপতির মরদেহ উদ্ধার

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় একটি পুকুর থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি ও সাবেক ইউপি সদস্য মো. দুলাল আলম ওরফে লন্ডনি দুলালের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর মাথায় আঘাতের চিহ্ন ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।

চাঁদপুরে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯, আটক ৩৭ কিশোর

পুলিশের দেওয়া তথ্যে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৫ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর মডেল থানা-পুলিশ চারজন, ফরিদগঞ্জ থানা পাঁচ, মতলব দক্ষিণ থানা এক, মতলব উত্তর থানা এক, হাজীগঞ্জ থানা দুই, শাহরাস্তি থানা এক এবং কচুয়া থানা-পুলিশ একজনকে গ্রেপ্তার করে।

জনপ্রিয় টার্গেট

রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু

ডেঙ্গুতে মারা গেলেন চাঁদপুর পৌরসভার ভান্ডাররক্ষক ফয়সাল

প্রকাশ: ১২:০১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬