• অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও ডিলার নিয়োগ।
• ঘুষ লেনদেনের অভিযোগ কর্মকর্তাদের বিরুদ্ধে।
দৈনিক টার্গেট • অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও ডিলার নিয়োগ।
• ঘুষ লেনদেনের অভিযোগ কর্মকর্তাদের বিরুদ্ধে।
চাঁপাইনবাবগঞ্জে নতুন সার ডিলার নিয়োগে স্বজনপ্রীতি ও ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দা ও নিয়োগবঞ্চিত কয়েক ব্যক্তির অভিযোগ, ব্যবসায়িক অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও ক্ষমতাসীন দলের নেতাদের আত্মীয়স্বজনকে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, পাঁচটি উপজেলা ও তিনটি পৌরসভায় ৪৮টি ডিলারশিপের বিপরীতে মোট ৮৮৬টি আবেদন জমা পড়ে। এর মধ্যে সদর উপজেলায় ১৫টি ডিলারশিপের বিপরীতে ২৬৫টি, শিবগঞ্জে ১৬টির বিপরীতে ৩২২টি, গোমস্তাপুরে ৯টির বিপরীতে ১৫১টি, নাচোলে পাঁচটির বিপরীতে ১০১টি এবং ভোলাহাটে চারটির বিপরীতে ৪৭টি আবেদন জমা হয়। তবে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ডিলার নিয়োগ স্থগিত রয়েছে বলে জানা গেছে।
গোমস্তাপুরে নিয়োগবঞ্চিত আব্দুল আলিম বলেন, যাঁরা ২০ লাখ টাকা দিতে পেরেছেন—এমন ব্যক্তিরাই ডিলার নিয়োগ পেয়েছেন। এখানে যোগ্যদের সুযোগ দেওয়া হয়নি।
অভিযোগ অস্বীকার করে সার ও বীজ মনিটরিং কমিটির সচিব এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আতিকুল ইসলাম বলেন, উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটি তদন্ত করে যেভাবে তালিকা পাঠিয়েছে, জেলা কমিটি সেভাবেই মন্ত্রণালয়ে ক্রমিক অনুসারে তিনজনের তালিকা পাঠিয়েছে। কমিটি যাঁদের যোগ্য মনে করেছে, তাঁরাই ডিলার নিয়োগ পেয়েছেন। এখানে আর্থিক কোনো সুবিধা নেওয়া হয়নি।
জেলা প্রশাসক এবং সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি আবু ছালেহ মো. মুসা জঙ্গী বলেন, ‘যাঁরা ডিলার নিয়োগ পেয়েছেন, তাঁরা কমিটির তদন্তে যোগ্য হিসেবে বিবেচিত হয়েছেন। তবে কয়েকজন ডিলারের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

আমের মৌসুম শেষ হয়েছে অনেক আগেই। বাজার থেকে হিমসাগর, ল্যাংড়া, ফজলি, আম্রপালি—এক এক করে বিদায় নিয়েছে। অথচ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার খয়রাবাদে ঢুকলেই মনে হবে, আমের মৌসুম বুঝি এখনো শেষ হয়নি।

চাঁপাইনবাবগঞ্জে নতুন করে সারের ডিলার নিয়োগে অনিয়ম বা দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, দুর্নীতির মাধ্যমে নিয়োগের প্রমাণ মিললে সংশ্লিষ্ট ডিলারদের নিয়োগ বাতিল করা হবে।

টানা তিন দিন কর্মবিরতির পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আন্দোলন প্রত্যাহার করেছেন কর্মচারীরা। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে সংশ্লিষ্ট পক্ষগুলোর এক সভায় কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে বন্দরে পুনরায় শুরু হয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম।