০২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সেমিফাইনালে বাংলাদেশ-পাকিস্তান, ম্যাচ কবে ও কখন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:১৪:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ১১ বার পঠিত হয়েছে

জাতীয় স্টেডিয়ামে আজ শুরু থেকেই লঙ্কানদের ওপর ছড়ি ঘোরাতে থাকে বাংলাদেশ। ম্যাচের ৮ মিনিটেই প্রথম গোলের দেখা মেলে। ডান প্রান্ত থেকে হামজার বাড়ানো এক ক্রস লঙ্কান গোলরক্ষক সুজন পেরেরা ফিস্ট করে ফেরালেও বিপদমুক্ত করতে পারেননি। ফাঁকায় বল পেয়ে যান শমিত সোম। প্রথম শট প্রতিহত হলেও দ্বিতীয় প্রচেষ্টায় ঠান্ডা মাথায় বল জালে জড়ান তিনি।

বিরতির ঠিক আগে, ৪৪ মিনিটে বাঁ দিক দিয়ে গতিতে লঙ্কান ডিফেন্ডারকে পরাস্ত করে বক্সে ঢুকে জোরাল শটে ব্যবধান ২–০ করেন স্বয়ং অধিনায়ক হামজা। বাংলাদেশের জার্সিতে এটি তাঁর পঞ্চম গোল।

বিরতি থেকে ফিরে ৫৩ মিনিটে দেখা মেলে রাতের সবচেয়ে নান্দনিক মুহূর্তের। শমিতের পাস থেকে বক্সের বাইরে বল পেয়েছিলেন ফারহান। এরপর বাঁ দিক দিয়ে ভেতরে ঢুকে চোখজুড়ানো ড্রিবলিংয়ে একে একে চারজন লঙ্কান ডিফেন্ডারকে বোকা বানিয়ে জালে বল জড়ান এই তরুণ উইঙ্গার। ম্যাচের ৮৭ মিনিটে শ্রীলঙ্কার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন রাকিব হোসেন। দারুণ এক চিপে স্কোরলাইন ৪–০ করেন তিনি। গোটা ম্যাচে শ্রীলঙ্কা কোনো প্রতিরোধই গড়তে পারেনি।

এদিকে গ্রুপসেরা হতে ভারতের দরকার ছিল কেবল ১ পয়েন্ট। এমন ম্যাচে মালদ্বীপকে হারিয়ে পূর্ণ তিন পয়েন্টই তুলে নিল নওশাদ মুসার দল। এই জয়ে সাফে ‘বি’ গ্রুপের সেরা দল হয়ে সেমিফাইনাল নিশ্চিত করল দেশটি।

বুধবার পল্টনের জাতীয় স্টেডিয়ামে ‌‘এ’ গ্রুপের শেষ ম্যাচে মালদ্বীপকে ১-০ গোলে হারিয়েছে ভারত। ম্যাচের ৩৯তম মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন সুহাইল আহমেদ ভাট। এর আগে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৩-২ গোলে হারায় ভারত। মালদ্বীপ পাকিস্তানের কাছে ৩-০ গোলে হারে। শতভাগ ৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত আর তিন পয়েন্ট পেয়ে গ্রুপ রানার্সআপ পাকিস্তান।

অধিনায়ক হামজাকে দশে দশ দিলেন বাংলাদেশ কোচ

বাংলাদেশের জার্সিতে প্রথমবার অধিনায়কের আর্মব্যান্ড পরে মাঠে নেমেই আলো ছড়িয়েছেন হামজা চৌধুরী। সামনে থেকে নেতৃত্ব, একটি দুর্দান্ত গোল, অ্যাসিস্ট আর পুরো আক্রমণভাগকে সুতোয় বেঁধে রাখা—অধিনায়ক হিসেবে প্রথম পরীক্ষাতেই সমর্থকদের মন জয় করে নিয়েছেন এই তারকা মিডফিল্ডার। ম্যাচ শেষে শিষ্যের প্রশংসায় পঞ্চমুখ ব

সত্যি ফারহানের জার্সি চেয়ে নিলেন শ্রীলঙ্কার কোচ

শ্রীলঙ্কার কোচ আব্দুল্লাহ আল মুতাইরি সাফের আগেই ফারহান আলী ওয়াহিদের প্রশংসা করেছিলেন। তখনই ফারহানের জার্সি নেওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন মুতাইরি। যে কথা, সে-ই কাজ। জাতীয় স্টেডিয়ামে আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ শেষে ফারহানের জার্সি নিলেন মুতাইরি।

শ্রীলঙ্কাকে উড়িয়ে গ্রুপসেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

ম্যাচ শুরুর আগে অধিনায়ক হামজা চৌধুরী বুক চিতিয়ে বলেছিলেন, ‘সাফে আমরাই ফেবারিট।’ কথাটা যে ফাঁকা বুলি ছিল না, মাঠের ফুটবল দিয়েই তার প্রমাণ দিল বাংলাদেশ। অধিনায়ক হিসেবে হামজার অভিষেক ম্যাচে চেনা ছন্দের চেয়েও যেন বেশি কিছু দেখা গেল। নিজে গোল করলেন, করালেন; সঙ্গে শমিত সোমের চতুর ফিনিশিং, তরুণ ফারহান আলী

জনপ্রিয় টার্গেট

সেমিফাইনালে বাংলাদেশ-পাকিস্তান, ম্যাচ কবে ও কখন

প্রকাশ: ১২:১৪:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬