০৬:১৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফতুল্লায় মাদ্রাসায় আগুন: ৯৪ শিক্ষার্থীর মধ্যে ৭৬ জন চিকিৎসা নিয়ে ফিরেছেন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:৫৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

আজ বুধবার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার এ তথ্য জানান।

ডা. সুলতান মাহমুদ বলেন, ফতুল্লার মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে ৯৪ জন শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে ৭৬ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে ১৮ জন ভর্তি রয়েছেন। তাদের মধ্যে চারজনকে আইসিইউতে নেওয়া হয়েছিল। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় একজনকে আইসিইউ থেকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। আরেকজন এখনো ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন। অন্যদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীরা নিরলসভাবে কাজ করছেন বলেও জানান তিনি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গত সোমবার দিবাগত রাত দুইটার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। ভবনটির লাইব্রেরি ও অফিসকক্ষে আগুন ছড়িয়ে পড়ে। প্রায় চার হাজার বর্গফুট আয়তনের ওই দুটি কক্ষে আগুন লাগে। পরে কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ও শিবু মার্কেট মডার্ন ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

এর আগে গতকাল মঙ্গলবার ডা. সুলতান মাহমুদ শিকদার জানিয়েছিলেন, ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে আসা শিক্ষার্থীদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের আইসিইউতে নেওয়া হয়েছিল। তাদের মধ্যে একজনকে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছিল।

নারায়ণগঞ্জে মাদ্রাসার লাইব্রেরিতে আগুন, ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, চারজন আইসিইউতে

জামিয়া আশরাফিয়া মাদ্রাসার শিক্ষক আজিজুর রহমান জানান, মাদ্রাসাটি ফতুল্লার শান্তিধারা এলাকায় অবস্থিত। রাতে যখন সবাই ঘুমিয়ে ছিলেন, তখন মাদ্রাসার লাইব্রেরিতে আগুন লাগে। এরপর সেই ধোঁয়া ছড়িয়ে পড়লে অসুস্থ হয়ে পড়েন সবাই।

সিদ্ধিরগঞ্জে ঝুটের গুদামসহ বসতবাড়িতে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঝুটের দুটি গুদাম ও একটি বসতবাড়িতে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

লরির ট্যাংকি পরীক্ষা করতে গিয়ে বিষাক্ত গ্যাসে প্রাণ গেল হেলপারের

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফার্নেস তেলবাহী ট্যাংক লরির ভেতরে গ্যাসে আক্রান্ত হয়ে মো. রাতুল (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মো. ফারুক (৪২) নামের আরও একজন আহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে নাসিকের ৮ নম্বর ওয়ার্ডের ২ নম্বর ঢাকেশ্বরী বাসস্ট্যান্ডের পূর্ব পাশে এ ঘটনা ঘটে…

জনপ্রিয় টার্গেট

শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের সাজা

ফতুল্লায় মাদ্রাসায় আগুন: ৯৪ শিক্ষার্থীর মধ্যে ৭৬ জন চিকিৎসা নিয়ে ফিরেছেন

প্রকাশ: ০৫:৫৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬