০৩:০৪ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চাকরি স্থায়ীকরণসহ ৪ দাবিতে সাত কলেজের কর্মচারীদের মানববন্ধন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:৪৭:১৪ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

মানববন্ধনে কর্মচারীরা জানান, সাত কলেজে বর্তমানে ৮৬৯ জন বেসরকারি ও অস্থায়ী কর্মচারী রয়েছেন। এদের কেউ কেউ ২০ বছরেরও বেশি সময় ধরে চাকরি করছেন। তাঁদের বেতন কলেজের শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা অর্থের মাধ্যমে দেওয়া হয়।

তাঁরা বলেন, সাত কলেজকে নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠিত হলেও কর্মচারীদের চাকরির বিষয়টি এখনো অনিশ্চিত। নতুন বিশ্ববিদ্যালয়ের অধীনে শিক্ষার্থীদের ভর্তি আসনসংখ্যা কমিয়ে আনা হয়েছে। ফলে কলেজগুলোর আয়ও কমেছে। এতে কর্মচারীদের বেতন দেওয়ার ক্ষেত্রে সংকট তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

কর্মচারীরা আরও বলেন, ২ নভেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের কাছে দেওয়া স্মারকলিপিতে তাঁদের চাকরির বয়সসীমা ও শিক্ষাগত যোগ্যতা শিথিল করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আওতাভুক্ত করার দাবি জানানো হয়েছে।

তাঁরা উল্লেখ করেন, সরকার বিভিন্ন সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষকদের চাকরিও সরকারি কাঠামোর আওতায় এনেছে। কিন্তু বেসরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি বা চাকরির নিরাপত্তার বিষয়ে এখনো কোনো নিশ্চয়তা নেই।

মানববন্ধনে সরকারি তিতুমীর কলেজ কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক মো. আবুল খায়ের বলেন, একসময় তিতুমীর কলেজে প্রায় ৫৯ হাজার শিক্ষার্থী থাকলেও বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ও প্রতিষ্ঠানের নিজস্ব আয় কমে যাওয়ায় কর্মচারীদের নিয়মিত বেতন-ভাতা পরিশোধে মারাত্মক সংকট তৈরি হয়েছে। এ বিষয়ে বিভিন্ন দপ্তর ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে একাধিকবার আবেদন জানিয়েও এখন পর্যন্ত কোনো কার্যকর সমাধান মেলেনি।

মানববন্ধনে ৭ কলেজের বেসরকারি কর্মচারীরা তাদের চাকরি স্থায়ী করণ ছাড়াও ছাঁটাই বন্ধ, সেন্ট্রাল ইউনিভার্সিটির কাঠামোর আওতায় অন্তর্ভুক্তকরণ এবং স্থায়ীকরণের আগপর্যন্ত সরকার ঘোষিত জাতীয় পে-স্কেল ২০২৬ অনুসারে বেতন ভাতাদি প্রদানের দাবি জানান। দ্রুত এই ৪ দফা দাবি মেনে নেওয়া না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তাঁরা।

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে এক দিনে ২৫৩১ মামলা, সবচেয়ে বেশি ওয়ারীতে

গুলশান বিভাগে ৪৬৪টি, উত্তরা বিভাগে ৩৯৭, মিরপুর বিভাগে ৩৭৮, মতিঝিল বিভাগে ৩১৭, তেজগাঁও বিভাগে ২৩২, লালবাগ বিভাগে ১৫৭ এবং রমনা বিভাগে ৯৬টি মামলা করা হয়েছে।

রূপনগর থানার সামনে ককটেল বিস্ফোরণে আ.লীগ কর্মী গ্রেপ্তার: ডিএমপি

পুলিশের জিজ্ঞাসাবাদে আশরাফুল দাবি করেন, জসিম নামে এক ব্যক্তি তাঁকে ভয়ভীতি দেখিয়ে ককটেল নিক্ষেপ করতে বাধ্য করেন। প্রথমে রাজি না হলেও পরিবারের নিরাপত্তার কথা চিন্তা করে তিনি জসিমের কাছ থেকে ককটেলটি নেন।

১২ দফা দাবিতে প্রেসক্লাবের সামনে ব্যাটারিচালিত রিকশাচালকদের সমাবেশ

দাবির মধ্যে রয়েছে— বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মাধ্যমে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন ও চালকদের লাইসেন্স প্রদান, বৈধ রুট পারমিট দেওয়া, অনুমোদিত রাস্তায় নির্বিঘ্নে চলাচলের সুযোগ এবং বিদ্যুৎ বিল পরিশোধ করা সত্ত্বেও চার্জিংয়ের মিটার সংযোগ বিচ্ছিন্ন না করা।

জনপ্রিয় টার্গেট

ক্ষেপণাস্ত্রের পাল্লা বৃদ্ধি, পরমাণু অস্ত্রের পক্ষে জনমত: ইরানের নতুন ভূরাজনৈতিক কৌশল কোন পথে

চাকরি স্থায়ীকরণসহ ৪ দাবিতে সাত কলেজের কর্মচারীদের মানববন্ধন

প্রকাশ: ০২:৪৭:১৪ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬