০৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কর্ণফুলীর অবৈধ দখলদারদের তালিকা তৈরিতে আরও ২ সপ্তাহ সময় দিলেন হাইকোর্ট

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৭:৪৩:৪২ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

কর্ণফুলী নদী রক্ষায় হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) করা জনস্বার্থের মামলায় ২০২৩ সালের ১৪ নভেম্বর রুল জারির পাশাপাশি নদীর দক্ষিণ ও পূর্ব পাশের সীমানা জরিপের নির্দেশ দিয়েছিলেন আদালত। একই সঙ্গে অবৈধ দখলদারদের তালিকা ও জরিপ প্রতিবেদন দাখিল করতে বলা হয়।

আদালত ওই কাজের জন্য তিন মাস সময় বেঁধে দিয়েছিলেন। জরিপের ভিত্তিতে নদী রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও নির্দেশ দেওয়া হয়। তবে নির্দেশনা এখনো পালিত হয়নি।

আদালতের নির্দেশের পরও প্রতিবেদন জমা দিতে না পারায় এইচআরপিবির পক্ষ থেকে আবেদন করা হয়। রোববার ওই আবেদনের শুনানি শেষে আদালত নতুন করে দুই সপ্তাহ সময় দেন।

এইচআরপিবির পক্ষে শুনানিতে অংশ নেওয়া জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ বলেন, ‘২০২৩ সালে কর্ণফুলী নদীর সীমানা জরিপ করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হলেও এখন পর্যন্ত তা আদালতে জমা দেওয়া হয়নি। এ কারণে নদী দখল ও দূষণ অব্যাহত রয়েছে। এই দখল-দূষণ চট্টগ্রামের বাসিন্দাদের ওপর মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি করছে।’

মামলায় এইচআরপিবির পক্ষে পিটিশনার অ্যাডভোকেট মোহাম্মদ সারওয়ার আহাদ চৌধুরী। বিবাদীদের মধ্যে পরিকল্পনা, নৌপরিবহন, পরিবেশ ও পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব; চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ মোট ১৯ জন রয়েছেন।

বাদীপক্ষে শুনানিতে আরও অংশ নেন অ্যাডভোকেট সঞ্জয় মণ্ডল। সরকারপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিহাব উদ্দিন খান।

ফটিকছড়িতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ

চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার হেঁয়াকো বাজারে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছুরিকাঘাতে দুইজন আহত হয়েছেন। আহতদের একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরজন ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

প্রস্রাবের কথা বলে হাতকড়াসহ পালালেন আসামি, চার ঘণ্টা পর আটক

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া এক মাদক কারবারিকে চার ঘণ্টা পর আবারও আটক করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার জাফতনগর পুলিশ ফাঁড়ি থেকে পালিয়ে যান ইয়াসিন। পরে রাত ৮টার দিকে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। ইয়াসিন জাফতনগর এলাকার মোহাম্মদ ইউনুছের ছেলে…

ফটিকছড়িতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪

গতকাল শনিবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের গহিরা-হেঁয়াকো সড়কের চাড়ালিয়াহাটের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিসান উপজেলার লেলাং ইউনিয়নের গোপালঘাটা গ্রামের আকবর আলীর ছেলে।

জনপ্রিয় টার্গেট

গুলশান ইয়ুথ ক্লাবের ‘উল্লাস ২০২৬’ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্টের সমাপ্তি

কর্ণফুলীর অবৈধ দখলদারদের তালিকা তৈরিতে আরও ২ সপ্তাহ সময় দিলেন হাইকোর্ট

প্রকাশ: ০৭:৪৩:৪২ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬