জরুরি সেবা পেতে প্রয়োজনীয় হটলাইন নম্বরগুলো মোবাইল ফোনে সংরক্ষণ করে রাখা জরুরি। একই সঙ্গে পরিবারের সদস্যদেরও এসব নম্বর জানিয়ে রাখা উচিত।
জরুরি প্রয়োজনে কাজে আসতে পারে, এমন কয়েকটি গুরুত্বপূর্ণ নম্বর—
দেশের যেকোনো স্থানে দুর্ঘটনা কিংবা জরুরি পরিস্থিতিতে পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সেবা পেতে ৯৯৯ নম্বরে ফোন করা যায়। পুলিশের অধীনে পরিচালিত এই কল সেন্টার ২৪ ঘণ্টা চালু থাকে।
কোথাও আগুন লাগলে, ভবনে আটকে পড়লে কিংবা অগ্নিনিরাপত্তা-সংক্রান্ত জরুরি পরিস্থিতিতে ফায়ার সার্ভিসের সহায়তা পেতে ১০২ নম্বরে ফোন করা যায়।
বিদ্যুৎ-সংক্রান্ত সমস্যা ও অভিযোগ জানাতে হটলাইন ১৬৯৯৯ ও মোবাইল ০১৭৩৯০০০২৯৩ নম্বর কাজে আসতে পারে।
স্বাস্থ্যসংক্রান্ত পরামর্শ ও প্রয়োজনীয় তথ্য পেতে স্বাস্থ্য বাতায়নের ১৬২৬৩ নম্বরে ফোন করা যায়। অসুস্থতা কিংবা স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যায় প্রাথমিক পরামর্শের জন্য এই সেবা কাজে আসতে পারে।
এ ছাড়া বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা পেতে আরও কিছু হটলাইন নম্বর রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য—
• কৃষি কল সেন্টার—১৬১২৩: কৃষিসংক্রান্ত পরামর্শ ও তথ্য পেতে।
• দুর্যোগের আগাম বার্তা—১০৯০: আবহাওয়া ও দুর্যোগ-সংক্রান্ত আগাম তথ্য পেতে।
• কোস্ট গার্ড সদর দপ্তর—১৬১১১: সমুদ্র ও উপকূলীয় এলাকায় জরুরি সহায়তার জন্য।
সূত্র: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন, সংশ্লিষ্ট ওয়েবসাইট

দৈনিক টার্গেট 
























