০৭:১৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডিসি অফিসের পাশেই মাদকের আখড়া

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:৫৮:১৯ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

সম্প্রতি ডিসি অফিসের পাশের একটি চায়ের দোকান থেকে ৯০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক দোকানিকে গ্রেপ্তার করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) কর্মকর্তারা। তবে ওই দোকানি গ্রেপ্তার হলেও বন্ধ হয়নি মাদকের কারবার।

গ্রেপ্তার ব্যক্তির নাম জাকির হোসেন (৩৭)। ডিসি অফিসের পাশেই একটি চায়ের দোকান চালান তিনি। চায়ের দোকানের আড়ালে ইয়াবা, ট্যাপেন্টাডল ও ফেনসিডিল বিক্রি করতেন জাকির। তাঁর বাড়ি নগরের কাশিয়াডাঙ্গা থানার আদর্শগ্রামে। বাবার নাম শামিম শেখ।

জেলা প্রশাসকের কার্যালয় থেকে তাঁর দোকানটির দূরত্ব বড়জোর ২০০ গজ। গত ১ নভেম্বর ওই দোকান থেকেই ৯০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাঁকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

সাব রেজিস্ট্রারের কার্যালয়ের পশ্চিম দেয়াল ঘেঁষে টিনশেডের দোকানটি অবস্থিত। জেলা প্রশাসকের কার্যালয়ের দক্ষিণ পাশে এর অবস্থান। কিছুটা দূরেই রাজশাহীর পুলিশ সুপারের কার্যালয়। পুলিশ ও প্রশাসনের নাকের ডগায় বসেই দীর্ঘদিন ধরে মাদকের কারবার চালিয়ে আসছিলেন জাকির। এর আগেও একবার মাদকদ্রব্যসহ গ্রেপ্তার হয়েছিলেন তিনি।

আজ রোববার সকালে সরেজমিনে দেখা যায়, সাবরেজিস্ট্রারের কার্যালয়ের পশ্চিম পাশে টিনশেডের একতলা একটি ভবন। সেখানে রয়েছে তিনটি দোকান। প্রথম দোকানটিতে স্ট্যাম্প বিক্রি করা হয়। মাঝের দোকানটি জাকিরের চায়ের দোকান। শেষেরটিতে কয়েকজনের ব্যক্তিগত চেম্বার।

এর পাশের গলিতে সাবরেজিস্ট্রারের কার্যালয়সংলগ্ন আরেকটি চায়ের দোকান রয়েছে। দুলাল নামের এক ব্যক্তি দোকানটি পরিচালনা করেন। দোকানের পাশ দিয়ে যাওয়া ড্রেনে পড়ে আছে ফেনসিডিলের অসংখ্য খালি বোতল। স্থানীয়দের ভাষ্য, সেখানে দিন-রাত মাদক সেবন চলে।

কয়েকজন দলিল লেখকের সঙ্গে কথা বলে জানা গেছে, একতলা টিনশেডের ভবনটি জেলা প্রশাসকের কার্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারীদের জন্য নির্মাণ করা হয়েছিল। পরে সেগুলো ভাড়া দেওয়া হয়েছে বলে তাঁরা জানেন। তাঁদের অভিযোগ, এসব দোকান ও চেম্বার ঘিরে দীর্ঘদিন ধরেই নানা অপরাধমূলক কর্মকাণ্ড চলছে। চায়ের দোকানি জাকিরের নেতৃত্বে সেখানে মাদকের কারবার চলত।

তাঁরা জানান, জেলা প্রশাসকের কার্যালয়ের এত কাছে হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানও নিয়মিত হয় না বলে তাঁদের অভিযোগ। জাকির গ্রেপ্তার হলেও ওই এলাকায় মাদকের কারবার বন্ধ হয়নি। এখনো কয়েকজন এ ব্যবসা চালিয়ে যাচ্ছেন বলে দাবি তাঁদের।

জাকির কারাগারে থাকলেও খোলা রয়েছে তাঁর চায়ের দোকান। রোববার সেখানে কর্মচারীর পাশাপাশি উপস্থিত ছিলেন তাঁর ভাতিজা মো. আশিক। তাঁরা জানান, জাকির কারাগারে থাকায় তাঁরাই দোকানটি পরিচালনা করছেন। জাকির ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন বলেও স্বীকার করেন তাঁরা। তাঁদের দাবি, দোকানটি জেলা প্রশাসকের কার্যালয় থেকেই ভাড়া নেওয়া হয়েছে।

জানতে চাইলে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, বিষয়টি তাঁর জানা ছিল না। জেলা প্রশাসকের কার্যালয় থেকে কোনো দোকান ভাড়া দেওয়া হয়নি। তিনি একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সরেজমিনে বিষয়গুলো দেখে আসতে বলবেন। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রাজশাহীতে ৪ দিনব্যাপী বনসাই প্রদর্শনী শুরু

রাজশাহীতে শুরু হয়েছে চার দিনব্যাপী দ্বিতীয় বার্ষিক বনসাই প্রদর্শনী। নানা প্রজাতির গাছকে নান্দনিকভাবে ছোট আকারে গড়ে তোলার শিল্প বনসাইয়ের সৌন্দর্য ও বৈচিত্র্য তুলে ধরতে এ প্রদর্শনীর আয়োজন করেছে বরেন্দ্র বনসাই সোসাইটি। নগরের সিঅ্যান্ডবি মোড় এলাকায় জেলা পরিষদ মিলনায়তন চত্বরে…

পদ্মার পানি আদায়ে ছাড় নয়, প্রয়োজনে আবারও লংমার্চ: আখতার

পদ্মার পানির ন্যায্য হিস্যা আদায়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। তিনি বলেছেন, পদ্মার পানি শুধু পানি নয়, এটি বাংলাদেশের মানুষের অস্তিত্বের প্রশ্ন। এই অস্তিত্বের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না।

রাজশাহীতে ধানখেত থেকে যুবকের মরদেহ উদ্ধার, ট্রান্সফরমার চুরির সন্দেহ

রাজশাহীর তানোর উপজেলায় ধানখেত থেকে বাবু শেখ (২৫) নামের এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারা সদরে। বাবার নাম ইসলাম শেখ। ধারণা করা হচ্ছে, ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।

জনপ্রিয় টার্গেট

প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউপিতে ভোট, ইভিএম আর নয়: ইসি সচিব

ডিসি অফিসের পাশেই মাদকের আখড়া

প্রকাশ: ০৬:৫৮:১৯ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬