০৭:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাভার-ধামরাইয়ে তিন রাতে চার বাসে আগুন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:২৭:২৭ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ১৭ বার পঠিত হয়েছে

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম ও ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল-আমিন খান বাসে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

সাভার ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার থানা বাসস্ট্যান্ড এলাকায় পার্কিং করে রাখা সাভার পরিবহনের একটি বাসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়েছে। এ ঘটনায় প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

অন্যদিকে, ধামরাই ফায়ার সার্ভিস সূত্র জানায়, রোববার ভোর পৌনে ৪টার দিকে ধামরাইয়ের শরীফবাগ এলাকায় আফাজ উদ্দিন কলেজের সামনে ডি-লিংক পরিবহনের একটি বাসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে ভোর ৪টা ২০ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়।

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল-আমিন খান বলেন, বাসটি নবীনগর থেকে স্নোটেক্স গার্মেন্টসের কর্মীদের আনা-নেওয়ার কাজে ব্যবহৃত হতো। রাতে বাসটি পার্কিং করে রাখা ছিল। এ অবস্থায় বাসটিতে আগুনের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা এতে আগুন দিয়েছে।

এর আগে, গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিবাগত রাতে ধামরাই থানা রোডে মেরামতাধীন পাভেল পরিবহনের একটি বাসে আগুন লাগে। পরদিন শুক্রবার (৬ নভেম্বর) দিবাগত রাতে ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর এলাকায় পল্লী সেবা পরিবহনের আরেকটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ নিয়ে গত তিন রাতে সাভার ও ধামরাইয়ে মোট চারটি বাসে আগুনের ঘটনা ঘটল। ফায়ার সার্ভিস কর্মকর্তাদের ধারণা, নির্জন স্থানে পার্কিং করে রাখা বাসগুলো লক্ষ্য করে রাতের আঁধারে দুর্বৃত্তরা এসব অগ্নিকাণ্ড ঘটিয়ে থাকতে পারে।

বাসে অগ্নিকাণ্ডের বিষয়ে বক্তব্য জানতে সাভার ও ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) একাধিকবার ফোন করা হলেও তাঁরা ফোন রিসিভ না করায় তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫২২, মামলা ৪০

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৪০টি মামলা করা হয়েছে। অভিযানকালে ১০০ গ্রাম হেরোইন, ১০ হাজার ৯২৪টি ইয়াবা, ২১ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও ২০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়।

মহাখালী টার্মিনালে মধ্যরাতে দুর্বৃত্তদের আগুনে পুড়ল বাস

রাজধানীর মহাখালী বাস টার্মিনালে পার্কিং করে রাখা সোহাগ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। গতকাল শনিবার দিবাগত রাত ১২টা ৫৭ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

ব্রি-এর গবেষণার পুকুর লিজ, মাছের টাকা নেতাদের পকেটে

গাজীপুরে অবস্থিত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) গবেষণাকাজে ব্যবহৃত পুকুরটি নিয়ম ভেঙে ইজারা দেওয়ার অভিযোগ উঠেছে। সেখানে চাষ করা মাছ শ্রমিকনেতারা বিক্রি করে দিয়েছেন বলেও জানা গেছে। জনপ্রতি ১০ হাজার টাকার টিকিটের মাধ্যমে এসব মাছ বিক্রি করা হয়েছে। তবে এই টাকা জমা হয়নি ব্রির তহবিলে।

জনপ্রিয় টার্গেট

সাভার-ধামরাইয়ে তিন রাতে চার বাসে আগুন

প্রকাশ: ০২:২৭:২৭ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬