০৬:০৬ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এআইয়ের যুগে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রবন্ধ যেভাবে লিখবেন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:২৭:১৭ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ১৯ বার পঠিত হয়েছে

বিশেষজ্ঞদের মতে, ভাবনা সাজানো, তথ্য গুছিয়ে নেওয়া এবং লেখার ভুল সংশোধনে এআই ব্যবহার করা যেতে পারে। তবে ব্যক্তিগত অভিজ্ঞতা, চিন্তাভাবনা ও নিজস্ব ভাষার বিকল্প হিসেবে এআইয়ের ওপর নির্ভর করা উচিত নয়।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভর্তির আবেদনপত্রের প্রবন্ধ লেখা কিংবা সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের অভিজ্ঞতা বানিয়ে উপস্থাপনের জন্য এআই ব্যবহার করা থেকে বিরত থাকা উচিত। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০৩১ শিক্ষাবর্ষে ভর্তির জন্য হার্ভার্ড ও কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে প্রতিটিতে ৫০ হাজার থেকে ৬০ হাজার আবেদন জমা পড়তে পারে। অতীতের ভর্তি পরিসংখ্যান অনুযায়ী, বিশ্ববিদ্যালয় দুটিতে ভর্তির হার প্রায় ৫ শতাংশ।

এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে কমান্ড এডুকেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস্টোফার রিম বলেন, বিশ্ববিদ্যালয় সম্পর্কে তথ্য সংগ্রহ, বিভিন্ন শিক্ষাক্রমের তুলনা, আবেদনের সময়সীমা জানা এবং প্রবন্ধের বিষয় নিয়ে প্রাথমিক ভাবনা তৈরিতে এআই সহায়তা করতে পারে। তবে শিক্ষার্থীর ব্যক্তিগত অভিজ্ঞতা, চিন্তাভাবনা ও বিচার-বিবেচনার বিকল্প হতে পারে না এটি।

প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিভাগের ডিন কারেন রিচার্ডসনও একই মত দিয়েছেন। তাঁর মতে, ভর্তি কর্মকর্তারা জানতে চান একজন শিক্ষার্থী কীভাবে চিন্তা করেন, কী ধরনের প্রশ্ন করেন এবং নিজের ভাবনা কতটা স্বাধীনভাবে প্রকাশ করতে পারেন।

প্রতিবেদনে আরও বলা হয়, ব্যক্তিগত প্রবন্ধ লেখা কিংবা সহশিক্ষা কার্যক্রমের অভিজ্ঞতা সাজিয়ে উপস্থাপনের ক্ষেত্রে এআইয়ের ওপর নির্ভর করলে আবেদনকারীরা সমস্যায় পড়তে পারেন। এআই দিয়ে তৈরি প্রবন্ধ ভাষাগতভাবে পরিপাটি হলেও তাতে শিক্ষার্থীর নিজস্ব অভিজ্ঞতা, আগ্রহ, প্রেরণা ও চিন্তাভাবনার যথাযথ প্রতিফলন না-ও ঘটতে পারে। অথচ এসব বৈশিষ্ট্যই একজন আবেদনকারীকে অন্যদের থেকে আলাদা করে।

হার্ভার্ড, ইয়েল, প্রিন্সটন, কলাম্বিয়াসহ যুক্তরাষ্ট্রের নামকরা বিশ্ববিদ্যালয়ে ভর্তিপ্রত্যাশী শিক্ষার্থীদের তাই নিজের স্বকীয়তার ওপর জোর দিতে হবে।

শুধু এআইয়ের মাধ্যমে ভাষা পরিমার্জন করে একটি ভালো প্রবন্ধ তৈরি করলেই নিজের যোগ্যতা প্রমাণ করা সম্ভব নয়। যুক্তরাষ্ট্রে স্নাতক পর্যায়ে ভর্তির জন্য শক্তিশালী আবেদন গড়ে ওঠে দীর্ঘদিনের ধারাবাহিক পড়াশোনা, প্রকৃত

আগ্রহ, দায়িত্বশীলতা এবং নিজের অভিজ্ঞতা ও লক্ষ্য সম্পর্কে সুস্পষ্ট বর্ণনার মাধ্যমে।

৬০০ অধ্যাপককে ই-মেইল, অবশেষে সাদের স্বপ্নপূরণ

স্বপ্ন ছিল যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা নেওয়ার। সেই স্বপ্নপূরণে একে একে ই-মেইল করেছেন ছয় শতাধিক অধ্যাপককে। অপেক্ষা করেছেন, হয়েছেন প্রত্যাখ্যানও। তবু হাল ছাড়েননি। অবশেষে ধৈর্য ও অধ্যবসায়ের ফল পেয়েছেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের…

‎এইচএসসিতে পুনর্মূল্যায়ন আবেদনের সময় বাড়ল

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের খাতা পুনর্মূল্যায়ন আবেদনের সময় বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৭ নভেম্বর রাত ১২টার পরিবর্তে আগামী ৮ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা। ‎

এআই সামিটে ড্যাফোডিল শিক্ষার্থীদের ১৬ উদ্ভাবনী প্রকল্প

বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬-এ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের তৈরি ১৬টি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) প্রকল্প উপস্থাপন করা হয়েছে। শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, শিল্প, নিরাপত্তা ও নগর অবকাঠামোসহ বিভিন্ন খাতের বাস্তব সমস্যা সমাধানে এসব প্রকল্প তৈরি করেছেন শিক্ষার্থীরা।

জনপ্রিয় টার্গেট

বামনায় সাবেক ছাত্রলীগ নেতা রাজিব গ্রেপ্তার

এআইয়ের যুগে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রবন্ধ যেভাবে লিখবেন

প্রকাশ: ১২:২৭:১৭ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬