আজ শনিবার রাত সোয়া ১০টার দিকে পল্লবী থানার ডিউটি অফিসার উপসহকারী পরিদর্শক (এএসআই) রেজওয়ান বিষয়টি নিশ্চিত করেন।
এএসআই রেজওয়ান জানান, মেট্রো স্টেশনের পাশে একটি বাসে আগুনের খবর তারা পেয়েছেন। ঘটনাস্থলে পুলিশের একটি টিম গেছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা প্রাথমিকভাবে বলা যাচ্ছে না।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, পুলিশ পৌঁছানোর আগেই বাসের হেলপার ও চালক আগুন নিভিয়ে ফেলেছেন।

দৈনিক টার্গেট 





















