০৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠন আ.লীগের হামলায় ওসিসহ ৬ পুলিশ আহতের অভিযোগ, গ্রেপ্তার ১৬

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:৩৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

পুলিশ বলছে, চট্টগ্রাম নগরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় তাঁদের বাধা দিলে পুলিশের ওপর হামলা ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

গতকাল শুক্রবার বিকেল ৩টার দিকে নগরের বন্দর থানার পোর্ট কানেকটিং রোডের তালতলা এলাকায় এ ঘটনা ঘটে। আজ শনিবার বিষয়টি জানাজানি হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে তালতলা এলাকায় হঠাৎ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা সেখানে মিছিল বের করার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মিছিলে বাধা দেয়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম শনিবার দুপুরে আজকের পত্রিকাকে বলেন, ‘মিছিল চেষ্টাকালে পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপের পাশাপাশি পুলিশের একটি গাড়ির কাচ ভাঙচুর করা হয়েছে।’

ওসি জানান, পুলিশের ওপর হামলা ও সন্ত্রাসবিরোধী আইনে বন্দর থানায় একটি মামলা করা হয়।

ঘটনার সময় পুলিশ ধাওয়া দিয়ে কয়েকজনকে এবং আজ শনিবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে মোট ১৬ জনকে গ্রেপ্তার করেছে। আসামিদের আদালতে সোপর্দ পাঠানো হয়েছে।

মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন ইউরিয়া সার জব্দ, আটক ১

চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গোপসাগর হয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়ার সময় ৩০০ বস্তা ইউরিয়া সারসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকচালক মেহেদী হাসান রোমনকে (২৫) আটক করা হয়েছে।

কক্সবাজারে তিন মোটরসাইকেলে ছয়জন এসে ব্যবসায়ীকে গুলি

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খরুলিয়ায় চলন্ত মাইক্রোবাসের গতিরোধ করে এক ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খাগড়াছড়িতে পুড়ল ৯ ব্যবসাপ্রতিষ্ঠান

খাগড়াছড়িতে পুড়ল ৯ ব্যবসাপ্রতিষ্ঠান

খাগড়াছড়ি শহরের কলাবাগান এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি ব্যবসাপ্রতিষ্ঠান ও একটি অটোরিকশা পুড়ে ছাই হয়ে গেছে। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

জনপ্রিয় টার্গেট

সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা, প্রাণ গেল ট্রাকচালক ও সহকারী নিহত

চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠন আ.লীগের হামলায় ওসিসহ ৬ পুলিশ আহতের অভিযোগ, গ্রেপ্তার ১৬

প্রকাশ: ০৫:৩৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬